1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নগদে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি ‘ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার আর হাসিনার ফিরে আসার ঘোষণায় যোগসূত্র আছে’ লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামে লোকগানে মুগ্ধ নরওয়ের রাষ্ট্রদূত জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ৫ দিনেই কোটি ভিউ, নাটকটি দেখে যা বলছেন দর্শক ‘মার, মার!’: আন্দোলনকারীকে মারধরের নির্দেশ দিয়েছিলেন শামীম ওসমান, ট্রাইব্যুনালে সাক্ষী বাংলাদেশে ১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফের গবেষণা ইউনানের সঙ্গে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন স্মৃতি হারানো মানেই কি বয়সের স্বাভাবিক পরিণতি?

ফ্রান্সের শহরে শহরে সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০১৫
  • ১১৭ Time View

franch actionশার্লি এবদো ম্যাগাজিনে হামলার প্রতিবাদে প্যারিসের প্লেস দি লা রিপাবলিকায়, হাজার হাজার মানুষ, কলম অর্পণ করে বাক স্বাধীনতা রক্ষায় তাদের দৃঢ়তার প্রকাশ ঘটিয়েছেন।

রোববারের এই সমাবেশে সেখানে দল বা ধর্ম নির্বিশেষে সবার অংশ নেয়ার কথা রয়েছে। প্যারিসের এই সমাবেশে অন্তত চল্লিশটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের অংশ নেয়ার কথা রয়েছে।

তবে শনিবারও ফ্রান্সের অনেক শহরে সমাবেশ হয়েছে। সবচেয়ে বড় সমাবেশটি হয়েছে ফ্রান্সের তোলুজ শহরে।

দেশটির তোলুজ, মার্শেইস, লিলির সর্বত্র মানুষ এই হামলার প্রতিবাদ জানিয়েছে।
বুধবার শার্লি এবদো কার্যালয়ে হামলার পর থেকেই দেশটিতে উত্তেজনা আর উদ্বেগ রয়েছে। গত তিনদিনে সন্ত্রাসীদের হামলায় সতেরো জন নিহত হয়েছেন। পুলিশের অভিযানে ওই হামলাকারীরা নিহত হলেও, কাজনভ বলছেন, “তারা পুরোপুরি সতর্ক অবস্থায় রয়েছেন।”

তিনি বলেন,“ সব নিরাপত্তা কর্মীরা পুরো সতর্ক অবস্থায় রয়েছে এবং সামনের সপ্তাহেও একই প্রস্তুতি থাকবে।”

সংবাদদাতারা বলছেন, প্যারিসের এই সমাবেশে দশ লাখের বেশি মানুষ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।–বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ