1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নগদে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি ‘ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার আর হাসিনার ফিরে আসার ঘোষণায় যোগসূত্র আছে’ লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামে লোকগানে মুগ্ধ নরওয়ের রাষ্ট্রদূত জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ৫ দিনেই কোটি ভিউ, নাটকটি দেখে যা বলছেন দর্শক ‘মার, মার!’: আন্দোলনকারীকে মারধরের নির্দেশ দিয়েছিলেন শামীম ওসমান, ট্রাইব্যুনালে সাক্ষী বাংলাদেশে ১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফের গবেষণা ইউনানের সঙ্গে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন স্মৃতি হারানো মানেই কি বয়সের স্বাভাবিক পরিণতি?

ইমরানের নতুন স্ত্রী সম্পর্কে কী ভাবছে পাকিস্তান?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০১৫
  • ১১১ Time View

imran wপাকিস্তানের বিরোধী দলের প্রধান সাবেক ক্রিকেটার ইমরান খান গোপনে বিয়ে করেছেন, এই গুঞ্জন উঠেছিল বেশ কিছুদিন আগে থেকেই।

সোমবার ইমরান খান নিজেই নিশ্চিত করলেন, তিনি এখন আবারও একজন বিবাহিত পুরুষ।

লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার মুহূর্তে সাংবাদিকদের জানালেন তিনি, ঘরে ফিরে পুরো জাতিকে এই ‘খুশির খবর’ দিতে যাচ্ছেন তিনি।

তবে তার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে পাকিস্তানের রাজনীতি বিষয়ক টকশো এর সঞ্চালক এবং সাবেক বিবিসি আবহাওয়া সংবাদ উপস্থাপক রিহাম খানের সঙ্গে ইমরান খানের বিয়ের খবরে মিশ্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন তার দেশের মানুষ।

এই খবরে মাত্র ২৪ ঘণ্টায় ১১ হাজারেরও বেশিবার ‘বেস্ট অব লাক’ জানিয়ে টুইট করা হলেও, একই সাথে আর্কাইভ থেকে ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা খানের ছবি নিজেদের টাইম লাইনে পোস্ট করে তার প্রতিও ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছে পাকিস্তানের মানুষ।

তাদের টুইটগুলোর কোনোটি হয়তো বলছে, “জেমিমা খান আপনি লক্ষ লক্ষ পাকিস্তানির কাছে একজন শ্রদ্ধেয় কন্যা, বোন এবং মা হয়েই থাকবেন।”

কিংবা “ফার্স্ট লেডি হয়ে আপনিই থাকবেন। রিহাম খানের মতো কেউই আপনার স্থান নিতে পারবে না।”

টুইটার বার্তায় পাকিস্তানের জনগণকে ধন্যবাদ জানিয়ে এই ভালবাসার জবাবও দিয়েছেন সাবেক মিসেস খান।

অন্যদিকে, ইমরান খানের সঙ্গে বিয়ের গুঞ্জন ওঠার পর থেকেই রিহাম খানের বিভিন্ন সময়ে তোলা ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে।

আর আলোচনায় উঠে আসে রিহাম খানের স্কার্টের দৈর্ঘ্য।– বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ