1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০১৫
  • ১১২ Time View
savarশিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার ডিকে নিটওয়্যার নামক পোশাক কারখানায় এ শ্রমিক বিক্ষোভের এ ঘটনা ঘটে।
শ্রমিকদের অভিযোগ, শ্রমিকদের পক্ষ থেকে বেতন বাড়ানোর দাবি করা হলে কারখানা কর্তৃপক্ষ বেতন বাড়ানোর আস্বাশদেন। কিন্তু পরবর্তীতে কতৃপক্ষ বেতন না বাড়িয়ে খারাপ আচরণ শরু করে। এর প্রতিবাদ করা হলে কতৃপক্ষ  কারখানার ২৬ জন শ্রমিককে ছাঁটাই করেন।
পুলিশ জানিয়েছেন, বেতন বৃদ্ধির দাবিতে গতকাল বুধবার কারখানার আট শতাধিক শ্রমিক কারখানার ভিতরে বিক্ষোভ করে। এতে কর্তৃপক্ষ  কারখানাটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করে।
এদিকে কারখানার ভেতরে বিক্ষোভ ও  আন্দোলন করার অভিযোগে বৃহস্পতিবার সকালে সকল শ্রমিক কারখানায় প্রবেশ করলেও ২৬ শ্রমিককে কারখানায় ঢুকতে দেননি নিরাপত্তা কর্মীরা। নিরাপত্তা কর্মীরা জানিয়েদেন তাদেরকে ছাঁটাই করা হয়েছে।
এ ঘটনায় ২৬ শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ করলে পুলিশের বাঁধার মুখে তারা কারখানার সামনে থেকে সরে যায়।
এ বিষয়ে ঢাকা শিল্প পুলিশ-১ এর  পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন,‘‘কারখানার সকল শ্রমিক বিক্ষোভ করার আশঙ্কায় কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ