1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা: ক্রো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০১৫
  • ১১৮ Time View

প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে পারে নিউজিল্যান্ড অথবা দক্ষিণ আফ্রিকা। এমনটাই মনে করছেন প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক মার্টিন ক্রো। বুধবার অকল্যান্ড ইডেন পার্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ক্যানসার আক্রান্ত প্রাক্তন কিউয়ি ক্রিকেটার।

সেখানেই বললেন, ‘নিউজিল্যান্ড দলের এবার বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ রয়েছে। গোটা দলটাই এককাট্টা। দলের ক্রিকেটারদের দক্ষতাও প্রশ্নাতীত। ফলে চ্যাম্পিয়ন হওয়ার সব রসদ রয়েছে এই দলে।’

তবে বিশ্বকাপ জয়ের স্বপ্নকে বাস্তবায়িত করে তুলতে গেলে যে গোটা টুর্নামেন্টেই একেকটি ম্যাচকে লক্ষ্য করে এগোতে হবে তাদের, সেকথাও মনে করেন তিনি। আগামী ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই মাঠেই খেলতে নামবে নিউজিল্যান্ড। বিশ্বকাপের গ্রুপ এ’র ওই ম্যাচে খেলা দেখতে মাঠে আসতে চান ক্রো। পাশাপাশি ইডেন পার্কের ওই ম্যাচে নিউজিল্যান্ডবাসীকেও দলকে সমর্থন করতে আসার আহ্বান জানিয়েছেন ক্রো। পাশাপাশি এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকারও যে যথেষ্ট সুযোগ রয়েছে তাও মনে করেন ক্রো। ফাইনালেও নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা একে অপরের মুখোমুখি হবে বলে মতামত তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ