1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

প্রতিদিন মোবাইলে লেনদেন হয় ৩০০ কোটি টাকা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫
  • ৯৬ Time View
mobiletkদেশে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তরাই মোবাইলভিত্তিক অর্থনৈতিক সেবা ব্যবহারে এগিয়ে রয়েছেন। এক্ষেত্রে প্রবাসী আয়, ব্যবসায় দায়, সেবা মূল্য, বেতন পরিশোধ এবং স্বজনদের কাছে টাকা পাঠানোর কাজে এই সেবা ব্যবহুত হচ্ছে সবচেয়ে বেশি। ফলশ্রুতিতে প্রতি মাসেই বাড়ছে মোবাইলে অর্থনৈতিক লেনদেনের পরিমাণ। গড়ে প্রতি দিন এই মাধ্যমে লেনদেন হচ্ছে ৩০০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত মোবাইল অ্যাকাউন্টের সংখ্যা ২ কোটি ৩৩ লাখ ১৪ হাজার। এর মধ্যে এক কোটি ১০ লাখ ৬৯ হাজার লোক নিয়মিত মোবাইলে লেনদেন করেন।
বাংলাদেশ ব্যাংক-এর সাম্প্রতিক উপাত্তের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি ঘোষ।
তিনি জানিয়েছেন, প্রতিদিনই মোবাইলে লেনদেনের সংখ্যা বাড়ছে। গত বছরের নভেম্বরে মোবাইলে লেনদেন হয়েছে ৩২২ কোটি ৪৮ লাখ টাকা। অক্টোবরের তুলনায় এই লেনদেন বৃদ্ধির হার ছিলো ১৭ দশমিক ৪৮ শতাংশ। অক্টোবরে এই মাধ্যমে লেন-দেন হয়েছিলো ২৭৪ কোটি ৫১ লাখ টাকা।
সুনীল কান্তি জানান, মোবাইলে লেনদেন সুবিধা চালু করা ব্যাংকের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা ব্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ এবং আইএফআইসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবায় কর্মচারীর বেতন এবং বিভিন্ন শপিং মলগুলোতে পণ্যমূল্য পরিশোধ করা হয়ে থাকে। প্রান্তিক মানুষের কাছে ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
তিনি বলেন, ক্রমেই জনপ্রিয় হতে থাকা এই লেনদেন সেবা যেন জীবযাত্রাকে আরও সহজতর করে তুলতে পারে সেজন্য ভয়েস ও মেসস সেবার পাশাপাশি নতুন নতুন পরিষেবা যুক্ত করতে মোবাইল অপারেটরদের উদ্ধুদ্ধ করছে বিটিআরসি।
সূত্র মতে, মোবাইল ব্যাংকিং সেবা চালু করতে ইতিমধ্যেই ২৮টি ব্যাংককে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে মাত্র ১৯টি ব্যাংক কার্যক্রম শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ