1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নগদে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি ‘ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার আর হাসিনার ফিরে আসার ঘোষণায় যোগসূত্র আছে’ লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামে লোকগানে মুগ্ধ নরওয়ের রাষ্ট্রদূত জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ৫ দিনেই কোটি ভিউ, নাটকটি দেখে যা বলছেন দর্শক ‘মার, মার!’: আন্দোলনকারীকে মারধরের নির্দেশ দিয়েছিলেন শামীম ওসমান, ট্রাইব্যুনালে সাক্ষী বাংলাদেশে ১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফের গবেষণা ইউনানের সঙ্গে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন স্মৃতি হারানো মানেই কি বয়সের স্বাভাবিক পরিণতি?

পাথরবৃষ্টির ফলেই বিলুপ্তি হবে মানুষের

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫
  • ১০২ Time View

stoneকী ভাবে অন্ত ঘটবে মানুষের? কী ঘটতে পারে শেষের সেই ভয়ানক দিনে? এতদিন বিজ্ঞানীরা অনুমান করেছেন দু’ধরনের সম্ভাবনার কথা৷ বলেছেন, হয় বড় মাপের কোনও গ্রহাণুর সঙ্গে সংঘর্ষে মানুষের অস্তিত্ব বিলুপ্ত হবে৷ এই ভাবেই বিলুপ্ত হয়েছিল ডাইনোসররা৷ অন্য ধারণা, একদিন সব জ্বালানি শেষ হয়ে গিয়ে নিভে যাবে সূর্য৷ তাতেই বিলুপ্ত হয়ে যাবে পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব৷

এবার বিজ্ঞানীদের একাংশ তৃতীয় আরও একটি সম্ভাবনার কথা জানিয়েছেন৷ এই ধারণায় বিশ্বাসী বিজ্ঞানীরা বলছেন, অসংখ্য ধূমকেতুর আঘাতে প্রাণ বিলুপ্ত হবে পৃথিবী থেকে৷ আগামী কয়েক লক্ষ বছরের মধ্যে সৌরজগতের খুব কাছে আসবে বেশ কয়েকটি নক্ষত্র৷ এর মধ্যে দু’টি বামন নক্ষত্রও থাকবে৷

আকারে সূর্যের মতো মাঝারি মাপের নক্ষত্রের চেয়ে অনেক ছোট হলেও এই ধরনের তারকাদের ভর অনেক বেশি হয়৷ সেই কারণেই এদের মহাকর্ষও অত্যন্ত শক্তিশালী৷ প্রধানত এদেরই আকর্ষণে সৌরজগতের শেষ প্রান্তে থাকা উর্ট কমেট ক্লাউড বা ধূমকেতুদের আস্তানা থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকবে এক ঝাঁক ধূমকেতু৷ এভাবেই নাকি অন্তিম মুহূর্ত ঘনিয়ে আসবে মানব জাতির৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ