1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ

তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশে হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫
  • ১৫১ Time View

high courtবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দেশের সকল গণমাধ্যমে প্রচার ও প্রকাশে অর্ন্তবর্তী নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। তার বিরুদ্ধে দায়ের করা মামলা যতোদিন পর্যন্ত বিচারাধীন থাকবে ততোদিন কোনো বক্তব্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার না করার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেন।

আইনজীবী নাসরীন সিদ্দিকী লিনা তারেক রহমানের বক্তব্য প্রচারের বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে রিট আবেদনটি করেন।

আদালত তথ্য সচিবকে এই অন্তর্বর্তীকালীন আদেশ বাস্তবায়ন করতে বলেছে। পাশাপাশি তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিতে তথ্য সচিবের প্রতি কেন নির্দেশনা দেয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত কিছুদিন যাবত লন্ডনে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সভা সেমিনারে ইতিহাসের বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন। তার এই বক্তব্যে তৃণমূল বিএনপি কর্মী ও সমর্থকদের উজ্জীবিত করলেও আঁতে ঘা লাগে ক্ষমতাসীন আওয়ামীলীগের। সাম্প্রতিককালে তারেক রহমানের কিছু বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখায় ক্ষমাতসীন আওয়ামীলীগ ও ছাত্রলীগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ