1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ

চট্টগ্রামে বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০১৫
  • ১২৫ Time View

action bচট্টগ্রামে ২০-দলীয় জোটের সভায় পুলিশের সঙ্গে  বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী,সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন,উত্তর জেলার আহ্বায়ক আসলাম চৌধুরীসহ ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

 

এ মামলায় ৩’শ জনের নাম উল্লেখ করে  এবং অজ্ঞাত ২০০ জনকে আসামী করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সন্ত্রাস দমন অধ্যাদেশ ও বিশেষ ক্ষমতা আইনে গতকাল রাতে মামলাটি করা হয়।
পুলিশের কোতায়ালী অঞ্চলের সহকারী কমিশনার শাহ আবদুর রউফ জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে কোতায়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) একরামউল্লাহ বাদী হয়ে মামলাটি করেন।
দশম সংসদ নির্বাচনের এক বছর পূর্তি ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে চট্টগ্রামে সোমবার সমাবেশ কর্মসূচি পালন করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। সমাবেশ চলাকালে  বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পাঁচ পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়।
এরপর রাত ৯টার দিকে হরতালের ডাক দেয় উত্তর জেলা যুবদল ও ছাত্রদল। এরপর চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলায় হরতালের ডাক দেয় বিএনপি। উত্তর জেলা বিএনপির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী ও দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনামকে গ্রেফতারের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ