1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ

পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার একুশে টিভির চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০১৫
  • ১১৮ Time View

etv aক্যান্টনমেন্ট থানার পর্নোগ্রাফি মামলায় বেসরকারি টেলিভিশন একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালামকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে ডিবি পুলিশের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে।

এর আগে, সোমবার রাত সোয়া তিনটার দিকে একুশে টেলিভিশনের ভবন থেকে গুলশানের বাসায় যাওয়ার সময় ডিবি পরিচয়ে বেশ কয়েকজন লোক আব্দুস সালামের গাড়ির গতিরোধ করে। পরে আব্দুস সালামকে বহনকারী গাড়িতে জোরপূর্বক প্রবেশ করে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় তারা।

একুশে টেলিভিশনের গাড়ি চালক বাদল জানিয়েছেন, জোর পূর্বকভাবে গাড়ি থেকে চালককে বের করে ও হুমকি দিয়ে গাড়ি চালিয়ে চলে যান ডিবি পরিচয়ধারী ব্যক্তিরা।

এ বিষয়ে রাতে ডিবি কার্যালয়ে যোগাযোগ করা হলে, কোন মন্তব্য করেনি কেউ।

একুশে টেলিভিশনের পরিবহন কর্মকর্তা মোহাম্মদ সৈকত বলেন, ‘স্যারের গাড়ির সামনে ১০-১২ জন লোক এসে স্যারের পরিচয় নিশ্চিত হয়, তারপর ড্রাইভারকে অস্ত্র ঠেকিয়ে নামিয়ে দেয়। এরপর দু’টা সাদা রংয়ের মাইক্রোবাস আসলে, তারা স্যারকে গাড়িসহ নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ