1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

মার্কিন শিক্ষককে গুলি করে হত্যা করল ইরাকি শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মার্চ, ২০১২
  • ১৩৬ Time View

ইরাকের উত্তরাঞ্চলীয় স্বায়ত্বশাসিত কুর্দি অঞ্চলে এক শিক্ষার্থী তার মার্কিন শিক্ষককে গুলি করে হত্যা করেছে। পরে নিজের শরীরেও গুলি করে কিন্তু সে মারা যায়নি। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সোলাইমানিয়া প্রদেশে সংঘটিত ওই ঘটনার ব্যাপারে গভর্নর জান মোহাম্মদ সালিহ জানিয়েছেন, বাকবিতণ্ডার এক পর্যায়ের ছাত্রটি তার নিজের পিস্তল দিয়ে শিক্ষককে গুলি করে হত্যা করে। পরে নিজের শরীরেও গুলি করে সে।

তবে তাদের বিতর্কের বিষয় রাজনৈতিক বা ধর্মীয় ছিল না বলে মনে করছেন গভর্নর। একে নিছক একটি অপরাধ কর্ম হিসেবে গণ্য করা হচ্ছে।

শিক্ষকের নাম জেরেমিয়াহ স্মল এবং তিনি ওয়াশিংটন অঙ্গরাজ্য থেকে সেখানে এসে শিক্ষকতা করতেন বলে তার ব্যক্তিগত ব্লগ এবং ফটো শেয়ারিং ওয়েবসাইট ‘ফ্লিকার’ পাতার তথ্য থেকে জানা গেছে।

হত্যাকারী শিক্ষার্থীর নাম বিয়ার আল তালাবানি বলে জানা গেছে।

এ ব্যাপারে মার্কিন দূতাবাস জানিয়েছে, হত্যাকাণ্ডটির ব্যাপারে তারা খবর পেয়েছে মাত্র। এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে আরবিল কনস্যুলেট এবং ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করছে বলে জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ