1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বড়দিনে বাংলাদেশে কতটা স্বচ্ছন্দ খ্রিষ্টানরা?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০১৪
  • ৯২ Time View

বিশ্বব্যাপী নানা দেশের মতো বাংলাদেশেও খ্রিষ্টান ধর্মাবলম্বীরা পালন করছেন বড়দিনের উৎসব। কিন্তু এদেশে ঈদ ও পূজা যতটা স্বাচ্ছন্দ্য ও আড়ম্বরের সঙ্গে পালিত হয়, সেই তুলনায় খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য বড়দিন পালন করা কতটা সহজ বা কঠিন?image_111474_0

ঢাকার বাসিন্দা জ্যানেট বাবলি হালদার বলেন, “বাংলাদেশে যেহেতু মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ এবং এখানে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সংখ্যা খুবই কম, তাই এদেশে বড়দিন পালন করাটা খুব একটা সহজ নয়।”

জ্যানেট বাবলি হালদার তাদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন রাজধানী ঢাকায় এবং গ্রামের বাড়ি বরিশালে উৎযাপন করে থাকেন।

তিনি বলেন, “বড়দিনের ছুটিতে কেক, পিঠা খেয়ে আর নতুন কাপড়চোপড় পড়ে সাধারণত: পরিবারের সাথেই সময় কাটান বাংলাদেশের খ্রিষ্টানরা।”

বিশেষ এই দিনটিতে সকালে গির্জায় জড়ো হয়ে প্রার্থনা করেন তারা।

মূলত গির্জাতেই একে অপরের সঙ্গে কুশল বিনিময় করার বড় সুযোগটি হয় বাংলাদেশের খ্রিষ্টানদের। পশ্চিমা দেশগুলোতে ক্রিসমাস ডে বা বড়দিন পালনের জন্য বেশ আগেভাগেই শুরু হয়ে যায় নানা তোরজোড়।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এখন বাংলাদেশেও আগের তুলনায় বড়দিনের আমেজ বেড়েছে বলেই জানাচ্ছিলেন তিনি।

এমনকি শুধুমাত্র রাজধানী ঢাকাতেই নয়, জ্যানেট বাবলি হালদার বলছিলেন, দেশের অন্যান্য জেলাগুলোতেও এখন অনেক স্বাচ্ছন্দ্যেই বড়দিন পালন করতে পারছেন বাংলাদেশের খ্রিষ্টানরা। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ