1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিরিজসেরা হয়েও কেন বাদ? সূর্যবংশীকে নিয়ে যা বললেন গম্ভীর নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রে ১০ ‘ছোট বাংলাদেশ’, যেখানে মেলে দেশের স্বাদ হকিতে হার দিয়ে মিশন শুরু করলো বাংলাদেশ বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ মানিলন্ডারিং প্রতিরোধে সক্ষমতা বাড়াচ্ছে বিএফআইইউ রাজশাহীতে রাতে উত্তাল পদ্মার ঢেউয়ে ডুবেছে নৌকা টানাপড়েনের পর তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’ ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

ঢাকা বারের সদস্য হলেন রেলমন্ত্রীর স্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪
  • ১২০ Time View

honufaরেলমন্ত্রী মো. মজিবুল হকের নববিবাহিত স্ত্রী অ্যাডভোকেট হনুফা আক্তার ঢাকা আইনজীবী সমিতির সদস্য হয়েছেন। এ জন্য তিনি রোববার পূবালী ব্যাংকের বার লাইব্রেরি শাখায় পাঁচ হাজার ৬১৫ টাকা জমা দিয়েছেন।

এ বিষয়ে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন জসীম সাংবাদিকদের জানান, মো. মজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার নামের একজন আইনজীবী সমিতির সদস্য হওয়ার জন্য ব্যাংকে টাকা জমা দিয়েছেন। তিনিই রেলমন্ত্রী মো. মজিবুল হকের নববিবাহিত স্ত্রী অ্যাডভোকেট হনুফা আক্তার।

এর আগে গত ১১ নভেম্বর হনুফা আক্তার সদস্য হওয়ার জন্য ঢাকা আইনজীবী সমিতিতে সাক্ষাৎকার দেন। গত ১৮ অক্টোবর বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইন পেশা পরিচালনার জন্য তিনি সনদ লাভ করেন।

জানা গেছে, অ্যাডভোকেট হনুফা চান্দিনা আবেদা নূর হাই স্কুল থেকে এসএসসি, আবেদা নূর উচ্চ মাধ্যমিক বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে এইচএসসি, কুমিল্লা রেদোয়ান আহমেদ কলেজ থেকে ডিগ্রি ও ঢাকা সরকারি বাংলা কলেজ থেকে সমাজবিজ্ঞানে এমএসএস ডিগ্রি লাভ করেন। এরপর বেসরকারি প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ