1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিরিজসেরা হয়েও কেন বাদ? সূর্যবংশীকে নিয়ে যা বললেন গম্ভীর নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রে ১০ ‘ছোট বাংলাদেশ’, যেখানে মেলে দেশের স্বাদ হকিতে হার দিয়ে মিশন শুরু করলো বাংলাদেশ বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ মানিলন্ডারিং প্রতিরোধে সক্ষমতা বাড়াচ্ছে বিএফআইইউ রাজশাহীতে রাতে উত্তাল পদ্মার ঢেউয়ে ডুবেছে নৌকা টানাপড়েনের পর তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’ ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

যশোরে ডাকাতের বোমায় এক ব্যক্তি নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪
  • ১২১ Time View

cocktel5যশোরে ডাকাতদের ছোড়া বোমায় আওয়াল হোসেন খান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।  শনিবার গভীর রাতে বাঘারপাড়া উপজেলার পাঠানপাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আওয়াল ওই গ্রামের আমজাদ আলী খানের ছেলে।

আওয়ালের  খালাতো ভাই সবদুল হোসেন খান জানান, রাতে পাঠানপাইকপাড়া গ্রামে নিজামউদ্দিন খানের বাড়িতে ডাকাতরা হানা দেয়। এ সময় ডাকাতদের প্রতিরোধ করতে এগিয়ে যান আওয়াল হোসেন। ডাকাতরা তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারলে তিনি গুরুতর আহত হন।  তার চিৎকারে গ্রামবাসীরা ছুটে গেলে ডাকাতরা আরও কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
বোমার স্প্লিন্টারে গুরুতর আহত আওয়াল হোসেনকে রাত একটার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী শিকদার জানান, ডাকাতিকালে হত্যাকাণ্ডের ঘটনায় রোববার দুপুর পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে পুলিশ অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ