1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

টাইগারদের ১৩ সদস্যের ওয়ানডে দল ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪
  • ১১৭ Time View

bcbজিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচকে সামনে রেখে মাশরাফি বিন মোর্তজাকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ঢুকেছেন সাব্বির ও আরাফাত সানি।

আগামী ২১ ও ২৩ নভেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দিবা-রাত্রির দুটি ওয়ানডে ম্যাচ।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের জন্য ঘোষিত দলে সবচেয়ে বড় চমক নাসিরের বাদ পড়াটা। সেই সঙ্গে টেস্টে ভালো পারফরমেন্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী লেগ স্পিনার জুবায়ের হোসেন।

আইসিসি’র বোলিং অ্যাকশনের পরীক্ষায় নিজেকে প্রমাণ করে দলে রয়েছেন আল-আমিনও। মাশরাফি বিন মোর্তজার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান।

দলে অন্য সদস্যরা হলেন- তামিম, আনামুল, মুমিনুল, মুশফিকুর, মাহামুদউল্লাহ রিয়াদ, ইমরুল ও রুবেল।

সিরিজের বাকি ৩টি ওয়ানডে ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৬, ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর।

প্রসঙ্গত, জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ এগিয়ে থেকে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ