1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

৭ বছরেও কাটেনি সিডরের ক্ষতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪
  • ১১৩ Time View

sidorপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘সিডর’ আঘাত হানার ৭ বছর পার হলেও আক্রান্ত এলাকাগুলোর মানুষ সেই ক্ষয়ক্ষতি এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি।

সিডরের দিন জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলা।

সেখানকার সাউথখালী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সিডরে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটগুলো অনেকটাই মেরামত করা হয়েছে। তবে দুই একটি স্থানে এখনো মেরামত দরকার।

জাকির হোসেন জানান, তিনি যে ওয়ার্ডের সদস্য সিডরের আঘাতে শুধুমাত্র এই একটি এলাকা থেকে ৭৭৮ জন মারা গেছেন। সেই ক্ষতি এখনো তারা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি।

এ ছাড়া আগে যেসব জমিতে ধান চাষ হতো তার অনেক জমিই নদীতে ভেঙ্গে গেছে। সুন্দরবনের ওপর গ্রামের অনেকেই নির্ভরশীল ছিল। মাছ ধরা, গাছ কাটা ইত্যাদির পারমিট না পাওয়ায় তারা কর্মহীন হয়ে পড়েছেন।

কাজের খোঁজে অনেকেই ঢাকা, খুলনা ও বরিশালসহ বিভিন্ন শহরে চলে গিয়েছেন।

২০০৭ সালের ১৫ নভেম্বর সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় সিডরের আঘাতে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটে।

সুন্দরবন এবং আশপাশের কয়েকটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে ওইসব এলাকার বেড়িবাঁধসহ অসংখ্য স্থাপনা ধ্বংস হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ