1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

মিরপুরে আজ টাইগারদের মুখোমুখি কিউইরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮২ Time View

শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।

সবশেষ দুই সিরিজে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর, সেই ধারাবাহিকতা নিউজিল্যান্ডের বিপক্ষেও ধরে রাখতে চান টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ঘরের মাঠের কন্ডিশন আর সবশেষ সিরিজের ছন্দ এই দুই মানদণ্ডে ব্ল্যাকক্যাপদের বিপক্ষে সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখা যেতেই পারে। তবে আইসিসি র‍্যাঙ্কিংয়ের দিকে তাকালে নিউজিল্যান্ড ২ নম্বরে অবস্থান করছে। ৯ নম্বরে থাকা বাংলাদেশের জন্য লড়াইটা তাই সহজ হবে না।

ওয়ানডে ফরম্যাটে নিজেদের জীর্ণ ফর্মটা দারুণভাবে কাটিয়ে উঠেছে মিরাজ বাহিনী। বিশেষ করে পেসারদের ফর্ম আর রিশাদ হোসেনের লেগ স্পিন কিউইদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হতে পারে ।

অধিনায়ক মিরাজ বলেন, পাকিস্তান সিরিজের মতো স্পোর্টিং উইকেটেই খেলতে চায় দল। দিনের ম্যাচ হওয়ায় কন্ডিশন ও গরমের সাথে দ্রুত মানিয়ে নেওয়াটাই হবে আসল চ্যালেঞ্জ।

সবশেষ পাকিস্তান সিরিজের একাদশে খুব একটা বদল আনার সম্ভাবনা কম। ভারসাম্যপূর্ণ পেস ও স্পিন অ্যাটাক নিয়ে নিউজিল্যান্ডকে শুরুতেই চেপে ধরতে চায় স্বাগতিকরা। আজকের লড়াইটা তাই মূলত কিউইদের র‍্যাঙ্কিং আভিজাত্য বনাম বাংলাদেশের সাম্প্রতিক জয়ের ছন্দের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ