1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন করে সাত জেলা ও এক মহানগর শাখায় আংশিক কমিটি ঘোষণা যুবদলের ইউরোপীয় ফুটবল লিগ পয়েন্ট টেবিল; কোন লিগে কারা এগিয়ে, চ্যাম্পিয়নরা কে কোথায়? লম্বা বিরতিতে যাচ্ছে ক্লাব ফুটবল: ফিফার নতুন সিদ্ধান্তের নেপথ্যে কী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা ঢাকায় জব ফেয়ার করবে জেলা প্রশাসন তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন অফশোর ব্যাংকিংয়ে বিদেশি মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা

নাইজেরিয়ার স্কুলে বোমা হামলা: নিহত ৪৭, আহত ৭৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০১৪
  • ১২১ Time View

naijeriyassনাইজেরিয়ার একটি স্কুলে বোমা হামলায় কমপক্ষে ওই স্কুলের ৪৭ ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে ৭৯ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির উত্তর-পূর্বের ইউবি রাজ্যের পটিসকামে সোমবার এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি’র।

কর্মকর্তারা জানিয়েছেন, শহরের সায়েন্স এন্ড টেকনিক্যাল বালক বিদ্যালয়ে সকালে ছাত্ররা এসেম্বলিতে দাঁড়িয়েছিল। তখনই ওই বিস্ফোরণ হয়। এতে তাৎক্ষনিক অন্তত ২০ ছাত্র মারা যায়। এরপর মারা  যায় আরও ২৭ জন।

শিক্ষকরা জানান, হতাহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানায়, স্কুলের আঙিনা রক্তাক্ত মাঠে পরিণত হয়েছে। পুলিশ এ হামলার জন্য বোকো হারামকে সন্দেহ করলেও সংগঠনটির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

পুলিশের মুখপাত্র ইমানুয়েল ওজুকবু বার্তা সংস্থা এএফপিকে জানান, ইউনিফর্ম পড়ে ওই আত্মঘাতি হামলা চালানো হয়।

প্রসঙ্গত, পাঁচ বছর ধরে দেশটির নিরাপত্তা বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে বোকো হারাম। তাদের দৃষ্টিতে পশ্চিমা শিক্ষা ব্যবস্থা নিষিদ্ধ। এর আগে গত আগস্টে বর্নো রাজ্যের চিবক শহর থেকে সংগঠনটি দুই শতাধিক স্কুল ছাত্রীকে অপহরণ করে। সংগঠনটি  সমপ্রতি জানিয়েছে, অপহৃত মেয়েদের বিবাহ দেয়া হয়েছে এবং তারা ইসলাম গ্রহণ করে কুরআন মুখস্থ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ