1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

পাকিস্তানে ফের সহিংসতা, এবার নিহত ১৮

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৫৫ Time View

পাকিস্তানে বিচ্ছিন্ন সহিংসতায় হতাহতের ঘটনা অব্যাহত। বিগত কয়েকদিনের সহিংসতার ধারাবাহিকতায় এবার পাকিস্তানের উত্তরাঞ্চলীয় এলাকায় একটি যাত্রিবাহী বাসে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

সশস্ত্র বন্দুকধারীরা মঙ্গলবার একটি যাত্রীবোঝাই বাসে নির্বিচারে গুলি চালিয়ে ১৮ জনকে হত্যা করেছে বলে জানায় কর্তৃপক্ষ। এতে আরো ৭ যাত্রী আহত হন বলে জানায় তারা।

হামলার দায়িত্ব কোনোপক্ষ এখন পর্যন্ত স্বীকার করেনি।

আক্রান্ত বাসটি রাওয়ালপিন্ডি শহর থেকে যাত্রী নিয়ে উত্তরাঞ্চলীয় শহর গিলগিটের উদ্দেশে যাচ্ছিলো। পাকিস্তানের পাবর্ত্যময় কোহিস্তান অঞ্চলটি জঙ্গি তৎপরতার জন্য তেমন আলোচিত না হলেও এটি সংঘাতপূর্ণ সোয়াত উপত্যকার সীমান্তে অবস্থিত।

উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে অবস্থিত সোয়াত এলাকাটি পাকিস্তানি তালেবান বিদ্রোহীদের অভয়ারণ্য বলে পরিচিত।

স্থানীয় পুলিশ প্রধান মোহাম্মদ ইলিয়াস জানান সশস্ত্র ব্যক্তিরা রাস্তার দু’পাশে লুকিয়ে থেকে বাসটির ওপর গুলি শুরু করে।

হামলা কারণ এখনও অস্পষ্ট, তবে ধারণা করা হচ্ছে সম্প্রদায়গত বিবাদের কারণেও বাসটির ওপর হামলা হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ