1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন করে সাত জেলা ও এক মহানগর শাখায় আংশিক কমিটি ঘোষণা যুবদলের ইউরোপীয় ফুটবল লিগ পয়েন্ট টেবিল; কোন লিগে কারা এগিয়ে, চ্যাম্পিয়নরা কে কোথায়? লম্বা বিরতিতে যাচ্ছে ক্লাব ফুটবল: ফিফার নতুন সিদ্ধান্তের নেপথ্যে কী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা ঢাকায় জব ফেয়ার করবে জেলা প্রশাসন তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন অফশোর ব্যাংকিংয়ে বিদেশি মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা

কুরআন অবমাননা, পাকিস্তানে খ্রিস্টান দম্পতিকে পুড়িয়ে হত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০১৪
  • ১৪২ Time View

pakistan5পবিত্র কুরআন শরিফকে অবমাননার দায়ে পাকিস্তানে এক খ্রিস্টান দম্পতিকে ইটের ভাটায় পুড়িয়ে হত্যা করেছে দেশটির বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার লাহোরের কোট রাধ কিষান এলাকায় এ ঘটনা ঘটে।

বিন ইয়ামিন নামের এক পাকিস্তানি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, কুরআন শরিফ অবমাননার অভিযোগে এক খ্রিস্টান দম্পতির ওপর হামলা চালিয়েছে উত্তেজিত জনতা। তারা ওই দম্পতিকে ইটের ভাটায় পুড়িয়ে হত্যা করেছে।

তিনি বলেন, সোমবার ওই এলাকায় কোরআন অবমাননা করে খ্রিস্টান দম্পতি। এ ঘটনার জের ধরে আজ (মঙ্গলবার) খ্রিস্টান দম্পতিকে প্রথমে প্রহার করে উত্তেজিত জনতা এবং পরে তাদের ইট-ভাটায় ফেলে পুড়িয়ে হত্যা করে।

পাকিস্তান পুলিশের অপর এক কর্মকর্তাও এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই খ্রিস্টান দম্পতির নাম শামা ও শেহজাদ।

পাকিস্তানে কেউে ইসলাম অবমাননা করে কিংবা এ ধরনের ঘটনায় অভিযুক্ত হয় তা রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ ধারণা করে। এর আগে ২০১০ সালের নভেম্বর মাসে মহানবী হজরত মোহাম্মদ সা.কে অবমাননা করে মন্তব্য করার দায়ে মারা যান আরেক খ্রিস্টান মহিলা। আল-জাজিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ