1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিরিজসেরা হয়েও কেন বাদ? সূর্যবংশীকে নিয়ে যা বললেন গম্ভীর নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রে ১০ ‘ছোট বাংলাদেশ’, যেখানে মেলে দেশের স্বাদ হকিতে হার দিয়ে মিশন শুরু করলো বাংলাদেশ বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ মানিলন্ডারিং প্রতিরোধে সক্ষমতা বাড়াচ্ছে বিএফআইইউ রাজশাহীতে রাতে উত্তাল পদ্মার ঢেউয়ে ডুবেছে নৌকা টানাপড়েনের পর তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’ ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

ভারত-বাংলাদেশ আন্তঃসংযোগ বিদ্যুৎ লাইন স্থাপনের সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪
  • ১২২ Time View

electত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্র থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কুমিল্লায় আনার লক্ষ্যে আন্তঃসংযোগ লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও ভারত।

সোমবার আগরতলায় দুই দেশের কারিগরি বিশেষজ্ঞদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরার সূর্যমণিনগর উপকেন্দ্র থেকে বাংলাদেশের কুমিল্লা পর্যন্ত বিদ্যুৎ লাইন স্থাপন করা হবে।

বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের পরিচালক চৌধুরী আলমগীর হোসেন।

তিনি বলেন, ভারতীয় অংশে ২৪ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করবে ভারত সরকার। ভারতীয় সীমান্তে কোনাবান এলাকা দিয়ে বিদ্যুৎ লাইন বাংলাদেশে প্রবেশ করবে। সেখান থেকে কুমিল্লা পর্যন্ত ২৭ কিলোমিটার লাইন নির্মাণ করবে বাংলাদেশ সরকার। এতে খরচ হবে ১৩৫ কোটি টাকা।

ভারতীয় কর্মকর্তারা জানান, ৭২৬ মেগাওয়াটের পালাটানা কেন্দ্রে দ্বিতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন এ বছরই শুরু হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ