1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সিরিজসেরা হয়েও কেন বাদ? সূর্যবংশীকে নিয়ে যা বললেন গম্ভীর নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রে ১০ ‘ছোট বাংলাদেশ’, যেখানে মেলে দেশের স্বাদ হকিতে হার দিয়ে মিশন শুরু করলো বাংলাদেশ বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ মানিলন্ডারিং প্রতিরোধে সক্ষমতা বাড়াচ্ছে বিএফআইইউ রাজশাহীতে রাতে উত্তাল পদ্মার ঢেউয়ে ডুবেছে নৌকা টানাপড়েনের পর তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’ ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

সঙ্গীতশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর ইন্তেকাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪
  • ১২৭ Time View

alisiddikiবরেণ্য সঙ্গীতশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি ঢাকার নিজ বাসায় মারা যান।

মোহাম্মদ আলী সিদ্দিকী ডায়াবেটিকস রোগের পাশাপাশি দীর্ঘদিন ধরে হার্ট, ব্রেন এবং কিডনীজনিত নানা সমস্যায় ভূগছিলেন।

ষাট, সত্তর  ও আশির দশকে চলচ্চিত্র, রেডিও এবং টেলিভিশনে মোহাম্মদ আলী সিদ্দিকী দাপটের সঙ্গে গান গেয়েছেন। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- বাঁশি বাজে দূরে, ঐ দূর দূর দূরান্তে, জানতাম যদি শুভঙ্করের ফাঁকি, হেসে খেলে জীবনটা যদি চলে যায়, হৈ হৈ রঙ্গিলা রঙ্গিলা রে, তোর রূপ দেখে চোখ ধাঁধে মন ভরে না, শোন গো রূপসী ইত্যাদি।

১৯৬০ সাল থেকে তিনি রেডিও ও চলচ্চিত্রে গান গাইতে শুরু করেন। ১৯৬২ সাল থেকে সংগীত ভূবনে তার জনপ্রিয়তা ক্রমেই বাড়তে থাকে। তিনি ২০৬টি চলচ্চিত্রে গান করেছেন। তার গাওয়া গানের সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজার। বাংলা গানের পাশাপাশি উর্দু গানও করেছেন তিনি।

বাংলাদেশের আধুনিক গানের অন্যতম শিল্পী, সংগীত পরিচালক এবং সুরকার এ মানুষটির জন্ম ১৯৪৪ সালের ২ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলায়। ১৯৭৩ সালের ২৮ মার্চ সুরাইয়া সিদ্দিকীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের তিন মেয়ে। এ্যানী সিদ্দিকী, রেনি সিদ্দিকী এবং গিনি সিদ্দিকী। তারা সবাই সঙ্গীতের সঙ্গে জড়িত।

সঙ্গীত জীবনে জাতীয় পুরষ্কার ছাড়াও অসংখ্য পুরষ্কার ও সম্মাননায় ভূষিত হন মোহাম্মদ আলী সিদ্দিকী। এসবের মধ্যে রয়েছে দীনেশ পদক, বন্ধন লাইফটাইম এ্যাচিভমেন্ট, শিল্পকলা একাডেমি থেকে  সঙ্গীত ও নাট্যকলা পুরষ্কার প্রভৃতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ