1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সিরিজসেরা হয়েও কেন বাদ? সূর্যবংশীকে নিয়ে যা বললেন গম্ভীর নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রে ১০ ‘ছোট বাংলাদেশ’, যেখানে মেলে দেশের স্বাদ হকিতে হার দিয়ে মিশন শুরু করলো বাংলাদেশ বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ মানিলন্ডারিং প্রতিরোধে সক্ষমতা বাড়াচ্ছে বিএফআইইউ রাজশাহীতে রাতে উত্তাল পদ্মার ঢেউয়ে ডুবেছে নৌকা টানাপড়েনের পর তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’ ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

ফের পেছাল জেএসসি-জেডিসি পরীক্ষা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০১৪
  • ১৪১ Time View

jsc jdcজামায়াতের হরতালের কারণে ফের পিছিয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। আগামী ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য জেএসসি/জেডিসি পরীক্ষা দু’টি আগামী ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

৫ নভেম্বরে অনুষ্ঠিতব্য জেএসসির ইংরেজি ১ম পত্র আগামী ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টায় এবং ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ইংরেজি ২য় পত্র আগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ৫ নভেম্বরে অনুষ্ঠিতব্য জেডিসির আরবি ১ম পত্র আগামী ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টায় এবং ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য আরবি ২য় পত্র পরীক্ষা আগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বলে বলে সভায় জানানো হয়।

সভায় শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক দিলারা হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ