1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন করে সাত জেলা ও এক মহানগর শাখায় আংশিক কমিটি ঘোষণা যুবদলের ইউরোপীয় ফুটবল লিগ পয়েন্ট টেবিল; কোন লিগে কারা এগিয়ে, চ্যাম্পিয়নরা কে কোথায়? লম্বা বিরতিতে যাচ্ছে ক্লাব ফুটবল: ফিফার নতুন সিদ্ধান্তের নেপথ্যে কী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা ঢাকায় জব ফেয়ার করবে জেলা প্রশাসন তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন অফশোর ব্যাংকিংয়ে বিদেশি মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা

আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪
  • ১৩৫ Time View

atosh fireভারতের অন্ধ্র প্রদেশের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছেন । নিহতদের মধ্যে ১৪ জন নারী। খবর: এনডিটিভি

দিওয়ালি উৎসবের ঠিক ৩ দিন আগে সোমবার রাতে প্রদেশের পূর্ব গোদাবাড়ি জেলার ভাকাটপ্পা গ্রামে একটি আতশবাজি তৈরির কারখানায় কাজ চলাকালে এ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন।

আজ মঙ্গলবার সকালে দগ্ধ আরো ৬ জন হাসপাতালে মারা যান। 

পুলিশ জানায়, তীব্র বিস্ফোরণের কারণে অনেকে পার্শ্ববর্তী মাঠে উড়ে পড়েন। এখনও ২ জন নারী নিখোঁজ রয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানান, বিস্ফোরণের সময় কারখানাটিতে ৩০ জন কর্মরত ছিল।

ফায়ার সার্ভিস দীর্ঘ ২ ঘণ্টা  চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক কর্মী এনডিটিভিকে জানান, ‘আমরা কারখানায়  কাজ করছিলাম। হঠাৎ বিশাল শব্দে বিস্ফোরণ হয়। এরপর মনে হচ্ছিল কেউ যেন আমাকে দূরে নিক্ষেপ করছে।’

সরকার কর্তৃপক্ষকে এ ঘটনা তদন্তের  নির্দেশ দিয়েছে।

দিওয়ালি উৎসবকে কেন্দ্র করে বিগত ১০ বছর ধরে এই কারখানা এ সময়ে চালু থাকে- এমনটা উল্লেখ রয়েছে অনুমতিপত্রে।

অন্ধ্র প্রদেশের মুখমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রূপী দেয়ার ঘোষণা দিয়েছেন।

দিওয়ালি ধর্মীয় উৎসব। দিওয়ালি অর্থ আলোর উৎসব। এটি হয় বিভিন্ন রাজ্য বা সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ