1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন করে সাত জেলা ও এক মহানগর শাখায় আংশিক কমিটি ঘোষণা যুবদলের ইউরোপীয় ফুটবল লিগ পয়েন্ট টেবিল; কোন লিগে কারা এগিয়ে, চ্যাম্পিয়নরা কে কোথায়? লম্বা বিরতিতে যাচ্ছে ক্লাব ফুটবল: ফিফার নতুন সিদ্ধান্তের নেপথ্যে কী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা ঢাকায় জব ফেয়ার করবে জেলা প্রশাসন তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন অফশোর ব্যাংকিংয়ে বিদেশি মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা

‘ইবোলায় পশ্চিম আফ্রিকা পুরো প্রজন্মকে হারাতে পারে’

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০১৪
  • ১২৩ Time View

ebola africaইবোলা রোগের কারণে পশ্চিম আফ্রিকা তার পুরো প্রজন্মকে হারাতে পারে বলে হুঁশিয়ার করেছেন শান্তিতে নোবেলজয়ী ও লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলেফ।

রোববার বিবিসির ‘লেটার টু দ্য ওয়ার্ল্ড’ অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জনসন সারলেফ বলেন, ‘‘লাইবেরিয়ায় ইবোলার আক্রমণ এক অচলাবস্থার সৃষ্টি করেছে।”

তিনি বলেন, ‘‘পশ্চিম আফ্রিকায় তরুণ প্রজন্ম ঝুঁকির মধ্যে রয়েছে। দেশের ফসল, বাণিজ্য এক আকস্মিক বিপর্যের মধ্যে পড়েছে। দোকান-পাট বন্ধ হয়েছে আর সীমান্তও বন্ধ হয়ে যাচ্ছে।’’

জনসন সারলেফ বলেন,‘‘অপর্যাপ্ত চিকিৎসা সেবা, সেনা সহায়তার অভাবে রোগটি আরো দ্রুত ছড়িয়ে পড়ছে।’’

তিনি বলেন, ‘‘দুর্বল তিনটি দেশ লাইবেরিয়া, সিয়েরা লিয়ন ও ঘানায় ইবোলার আক্রমণ মোকাবেলায় পারস্পরিক যোগাযোগও সম্ভব হচ্ছে না।সবাই বিচ্ছিন্নভাবে ইবোলা ঠেকাতে লড়াই করে যাচ্ছে। লাইবেরিয়াতে গৃহযুদ্ধের আগে তিন হাজার চিকিৎসক ছিল, আর এখন আছে মাত্র ১১ জন।’’

সবাইকে ইবোলা মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে জনসন সারলেফ বলেন, ‘‘যে সমস্ত দেশের সহযোগিতা করার সামর্থ্য রয়েছে তাদের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে আসতে হবে। এটা হতে পারে জরুরি ফান্ডে সহযোগিতা, চিকিৎসা সেবা। বিশ্ব নাগরিক হিসেবে এটা আমাদের কর্তব্য।’’

তিনি বলেন, ‘‘আমাদের সবার কাছে একটা বার্তা পৌঁছানো উচিত আমরা আফ্রিকায় মিলিয়নের বেশি লোক বাস করি না। আমরা এমন এক শত্রুর বিরুদ্ধে লড়ছি যাদের আমরা চিনি না।’’- আল-জাজিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ