1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় আটক ৩৬

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০১৪
  • ১০৭ Time View

maloyঅবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে নগরের বহদ্দারহাট ও স্টেশন রোড এলাকা থেকে ৩৬ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইদ্রিছ (৩০) নামে এক দালালকেও আটক করা হয়েছে।

রোববার রাত ৯টার দিকে তাদের উদ্ধার করে চান্দগাঁও থানা পুলিশ।

চান্দগাঁও থানার এসআই নুরুল ইসলাম জানান,যশোর থেকে মোহাম্মদ আলী নামে এক দালাল ৩৫ জন যুবককে সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য নগরের স্টেশন রোডের কয়েকটি হোটেলে রাখেন।

চট্টগ্রামে এসব তদারকি করছিলেন টেকনাফ উপজেলা বাসিন্দা ইদ্রিস। তিনি রাতে বহদ্দারহাট মাইক্রো স্ট্যান্ড থেকে দুটি মাইক্রো ভাড়া করে টেকনাফ যাওয়ার উদ্দেশে যাত্রা করেন স্টেশন রোডের দিকে।  এ সময় পুলিশও তাদের অনুসরণ করে সেখানে ওঁৎ পেতে থাকে। ৩৫ যুবক যখন মাইক্রোতে ওঠে তখন তাদের করে থানায় নিয়ে আসা হয়।

এস আই নুরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া সবাই যশোরের দরিদ্র পরিবারের সন্তান। তাদের মিথ্যা প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে এনেছিল মোহাম্মদ আলী। আর চট্টগ্রাম থেকে তাদের টেকনাফে নিয়ে যাচ্ছিল ইদ্রিছ। সেখানে তাদের বুঝে নেয়ার জন্য প্রস্তুত ছিল সবুর নামে আরেক দালাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ