1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংগীতশিল্পীদের নিয়ে মিউজিক্যাল নাটক ‘ডিজিটাল নবাব’ ধারণক্ষমতার পাঁচগুণ জনসংখ্যা, ডুবছে ঢাকা নতুন করে সাত জেলা ও এক মহানগর শাখায় আংশিক কমিটি ঘোষণা যুবদলের ইউরোপীয় ফুটবল লিগ পয়েন্ট টেবিল; কোন লিগে কারা এগিয়ে, চ্যাম্পিয়নরা কে কোথায়? লম্বা বিরতিতে যাচ্ছে ক্লাব ফুটবল: ফিফার নতুন সিদ্ধান্তের নেপথ্যে কী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা ঢাকায় জব ফেয়ার করবে জেলা প্রশাসন তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন

বাগদাদে বোমা হামলায় ৪৫ জন নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪
  • ১১৬ Time View

bagdad bইরাকের রাজধানী বাগদাদ ও এর আশপাশের গ্রামীণ এলাকায় বেশ কয়েকটি বোমা বিস্ফোরণে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।

শনিবার চালানো এসব হামলা প্রধানত শিয়া অধ্যুষিত এলাকাগুলো লক্ষ্য করে চালানো হয়েছে।

চলতি বছর উত্তর ইরাকের বিশাল অংশ দখল করে নেয়া ইসলামিক স্টেট (আইএস) নিয়মিতভাবে বাগদাদের শিয়া এলাকাগুলো লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে যাচ্ছে।

সুন্নি এই জঙ্গিগোষ্ঠীটির কবল থেকে রাজধানী বাগদাদ রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরাকি সরকার। কিন্তু বাগদাদের চারদিকে অবস্থান নেয়া ইরাকি নিরাপত্তা বাহিনী ও শিয়া বেসামরিক বাহিনীর অবস্থানকে ফাঁকি দিয়ে রাজধানী ও সংলগ্ন এলাকায় প্রায়ই প্রবেশ করছেন তারা।

শনিবার সন্ধ্যায় পশ্চিম বাগদাদে শিয়া আবাসিক এলাকায় তিনটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে মোট ৩৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ ও চিকিৎসা কর্মকর্তারা।

এদের মধ্যে বাগদাদের কাদিমিয়া এলাকার এক ট্র্যাফিক মোড়ে এক আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণে নিজের গাড়িটি উড়িয়ে দেন, এ ঘটনায় ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা। আহত হন আরো ২৭ জন।

অপরদিকে শাউলা আবাসিক এলাকার একই রাস্তায় ৩০ মিনিটের ব্যবধানে দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

প্রথম ঘটনায় একটি আইসক্রিম দোকানের বাইরে রাখা একটি গাড়িতে পাতা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আটজন নিহত ও ১৮ জন আহত হন।

৩০ মিনিট পর ৬শ’ মিটার দূরে একই রাস্তায় এক জঙ্গি তার গাড়িতে বিস্ফোরণ ঘটান। এতে আরো ১৫ জন নিহত ও ৪৪ জন আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ