1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

২-০ গোলে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০১৪
  • ১৮৪ Time View

Brazil-e1413037181835
ঢাকা: মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দিল ব্রাজিল। বেইজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে একাই দুই গোল করেন ব্রাজিল দলে নবাগত স্ট্রাইকার দিয়েগো তারদেলি। মেসি-নেইমার দ্বৈরথে জয় হলো নেইমারেরই।

খেলার ২৯ এবং ৬৪ মিনিটে গোল দুটি করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন তারদেলি।

শুরু থেকেই অবশ্য খেলার নিয়ন্ত্রণর ছিল আর্জেন্টিনার কাছে। প্রথম মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন ডি মারিয়া, আগুয়েরো। কিন্তু অফসাইডে চলে যাওয়ায় আর কিছু করা সম্ভব হয়নি। এরপর থেকে প্রথম ২৫ মিনিট আগুয়েরো, ডি মারিয়া আর মেসির দুর্দান্ত স্কিল দেখা যেতে থাকে। এ সময় অন্তত তিনটি ফ্রি কিক পায় আর্জেন্টিনা। দুটি নেন মেসি অন্যটি ডি মারিয়া। কিন্তু কারও শটই ব্রাজিলের জাল খুঁজে পায়নি।

তবে স্রোতের বিপরীতে গোল দিয়ে বসে ব্রাজিল। ২৯ মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে বাম পায়ের শটে তারদেলি সহজেই পরাস্ত করেন আর্জেন্টিনা গোলরক্ষক সার্জিও রোমেরোকে। এগিয়ে থেকে যেন আরও দুর্দান্ত হয়ে ওঠে ব্রাজিল। ৩২মিনিটে সহজ গোলের সুযোগ পেয়েছিলেন নেইমার। তারদেলির বাড়ানো পাস থেকে একেবারে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু নেইমারের শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে।

৪০ মিনিটে ডি বক্সে ডি মারিয়াকে ফাউল করেন ব্রাজিল ডিফেন্ডার দানিলো। রেফারি তোকে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টির আদেশ দেন। শট নিতে আসেন মেসি। কিন্তু তার শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক জেফারসন। ফিরতি বলেও গোল দেওয়ার সুযোগ পেয়েছিলেন বার্সার মহাতারকা। কিন্তু পা’ই লাগাতে পারেননি তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুটাও ছিল ব্রাজিলের দুর্দান্ত। খেলায় অসাধারণ নিয়ন্ত্রন। একের পর এক আক্রমণ শানিয়ে ৬৪ মিনিটে আরও একটি গোল আদায় করে নিল ব্রাজিল। এবারও গোলদাতা দিয়েগো তারদেলি। ডেভিড লুইজে হেডের পাস থেকে দুর্দান্ত হেড করেন তারদেলি। বল জড়িয়ে যায় আর্জেন্টিনার জালে।
ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের চেয়ে সবার নজর ছিল মেসি-নেইমার দ্বৈরথে।

শুরুতে মেসিকে কিছুক্ষণ চেনা রূপে দেখা গেলেও মাঝে বেশ কিছুক্ষণ তাকে দেখাই যায়নি। তবে ৭৯ মিনিটে দুর্দান্ত একটি ফ্রি কিক করেছিলেন তিনি। ব্রাজিল গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে সেটি রক্ষা করেন। অন্যদিকে নেইমার শুরুতে কিছুটা নিষ্প্রভ থাকলেও প্রথম আধাঘন্টার পর চেনারূপে নিজেকে তুলে ধরেন।

কাকা, রবিনহোকে ২২ জনের দলে রাখা হলেও সেরা একাদশে রাখেননি কোচ দুঙ্গা। তবে ৮১ মিনিটে জোড়া গোলদাতা দিয়েগো তারদেলিকে তুলে কাকাকে মাঠে নামান ব্রাজিল কোচ। এর মধ্য দিয়ে আঠার মাস পর জাতীয় দলের জার্সি পরে মাঠে নামেন কাকা। আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনোও গঞ্জালো হিগুয়াইনকে ছাড়া একাদশ সাজান। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে আগুয়েরোর পরিবর্তে মাঠে নামেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ