1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিগগিরই মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী ১৫ মিনিট বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক পয়লা বৈশাখকে ধারণ করে জামায়াতে ইসলামী: সংসদ সদস্য সাইফুল গ্যাস বেলুন উড়ে এসে আটকে থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রাজধানীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, নিহত ১ টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার এবং কৃষকরা আমাদের জীবনের অংশ: ধর্মমন্ত্রী কায়কোবাদ ইরান এখনো অনেক সক্ষমতা প্রকাশ করেনি: আইআরজিসির হুঁশিয়ারি

বিদেশিদের কথায় নয়, নিজেদের প্রয়োজনেই কৃষিতে ভর্তুকি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০১৪
  • ১০০ Time View

motiyaবিদেশিদের কথা বা সমালোচনায় নয়, নিজেদের প্রয়োজনেই কৃষিতে ভর্তুকি দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

আজ বুধবার সকালে রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘ওয়ার্কশপ অন এভিডেন্স-বেজড পলিসি অপশন ফর ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি ইন বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় কৃষিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি বলেন, কৃষিতে আমাদের ভর্তুকি দেওয়ার সমালোচনা করলেও বিদেশিরা নিজেরাও কৃষিতে ভর্তুকি দেয়। বিদেশির সমালোচনা ও চাপের মুখে কৃষিতে ভর্তুকি দেবো না। আমাদের প্রয়োজনেই কৃষিতে ভর্তুকি দেওয়া হবে।

মতিয়া চৌধুরী বলেন, আমাদের কৃষিতে ভর্তুকির বিষয়ে বিদেশিরা আমাদের সমালোচনা করেন। কিন্তু তারাও কোনো না কোনোভাবে কৃষিতে ভর্তুকি দিয়ে থাকেন। তাই, আমরা কৃষির উন্নয়নে কারো পরামর্শ বা সমালোচনার দিকে ভ্রুক্ষেপ না করে নিজেদের প্রয়োজনেই কৃষিতে ভতুর্কি দেবো।

এ সময় কৃষিমন্ত্রী খাদ্য নিরাপত্তার বিষয়ে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম হাঙ্গার প্রোভার্টি (দারিদ্র্য) দূর করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, বিভিন্ন দেশে চাল রফতানির প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষ করে শ্রীলঙ্কায় চাল রফতানির প্রক্রিয়া চলমান।

তিনি এ সময় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার কথা তুলে ধরেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএআইডির ভীষণ ডিরেক্টর মিস জাইনা জারুজেলস্কি ও ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল শেঙ্গজেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ