1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংগীতশিল্পীদের নিয়ে মিউজিক্যাল নাটক ‘ডিজিটাল নবাব’ ধারণক্ষমতার পাঁচগুণ জনসংখ্যা, ডুবছে ঢাকা নতুন করে সাত জেলা ও এক মহানগর শাখায় আংশিক কমিটি ঘোষণা যুবদলের ইউরোপীয় ফুটবল লিগ পয়েন্ট টেবিল; কোন লিগে কারা এগিয়ে, চ্যাম্পিয়নরা কে কোথায়? লম্বা বিরতিতে যাচ্ছে ক্লাব ফুটবল: ফিফার নতুন সিদ্ধান্তের নেপথ্যে কী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা ঢাকায় জব ফেয়ার করবে জেলা প্রশাসন তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন

যুক্তরাষ্ট্রে প্রথম ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০১৪
  • ১১৫ Time View

ebola virusযুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র নিশ্চিত করেছে যে টেঙাসের এক ব্যক্তিকে ইবোলা ভাইরাস আক্রান্ত হিসেবে তারা শনাক্ত করেছে। এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এই ভাইরাসটি শনাক্ত করা হলো।

এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিচালক টম ফ্রাইডেন বলেন, লাইবেরিয়া থেকে এই রোগী ইবোলা আক্রান্ত হয়েছেন। তবে তিনি বলেন, এই ঘটনাটি নিয়ন্ত্রণ করা হবে এবং রোগটি যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়বে না।

এদিকে পশ্চিম আফ্রিকায় জাতিসংঘের ইবোলা রেসপন্স টিমের নতুন প্রধান বলেছেন, ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে আগামী ৬০ দিনের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি প্রয়োজন।

নবনিযুক্ত এন্থনি বানব্যারি বলেন, এ সময়ের মধ্যে ৭০ শতাংশ রোগীকে চিকিৎসা দিতে হবে এবং একই সঙ্গে ৭০ শতাংশ শেষকৃত্য নিরাপদ স্থানে হতে হবে।

দায়িত্ব গ্রহণের পর ঘানায় দেয়া এক বক্তব্যে ইবোলা ভাইরাস নিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন এন্থনি বানব্যারি।

এরই মধ্যে সবচেয়ে দুর্গত কয়েকটি এলাকায় ইবোলা পরীক্ষার ক্লিনিক স্থাপনের জন্য অর্থায়ন করার ঘোষণা দিয়েছে ব্রিটেন।

বিবিসি জানিয়েছে, ইবোলা ঠেকাতে হাসপাতালগুলোতে যে কয়েক হাজার নতুন শয্যা স্থাপন করা প্রয়োজন, সেটি এই মুহূর্তে অসম্ভব বিবেচনা করেই এই ক্লিনিকগুলো স্থাপন করা হচ্ছে। তারা বলেন, এই শয্যাগুলো কয়েক মাসের মধ্যে প্রস্তুত হবে না।

ব্রিটিশ কর্মকর্তারা বলেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৩টি দেশ, সিয়েরা লিওন, গিনি এবং লাইবেরিয়য় এ বছরের শেষ নাগাদ ১৫ লাখেও বেশি মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল, যাদের মধ্যে অধিকাংশই মৃত্যুবরণ করতেন। তবে তারা বলেন, এমন অবস্থা ঠেকাতে ত্রাণকর্মীরা তাদের লড়াই চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ