1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিরিজসেরা হয়েও কেন বাদ? সূর্যবংশীকে নিয়ে যা বললেন গম্ভীর নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রে ১০ ‘ছোট বাংলাদেশ’, যেখানে মেলে দেশের স্বাদ হকিতে হার দিয়ে মিশন শুরু করলো বাংলাদেশ বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ মানিলন্ডারিং প্রতিরোধে সক্ষমতা বাড়াচ্ছে বিএফআইইউ রাজশাহীতে রাতে উত্তাল পদ্মার ঢেউয়ে ডুবেছে নৌকা টানাপড়েনের পর তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’ ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

জবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৭

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৩৪ Time View

JU logoভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) সাত শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকালে পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটক শিক্ষার্থীরা হলেন: হাবীবুল্লাহ বাহার কলেজ কেন্দ্র থেকে সাদিকুল ইসলাম, সেগুন বাগিচা হাইস্কুলে থেকে জিহাদ খান, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে আরিফ নেওয়াজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজে থেকে পলাশ মুন্সী এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে কেন্দ্র থেকে রাকিবুল হাসান। এছাড়া দুই ভর্তিচ্ছুক শিক্ষার্থীর পরিবর্তে পরীক্ষা দেয়ায় কে এল জুবিলি স্কুল এন্ড কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেহেদী হাসান ভুইয়া ও মাসুদ মোল্লাকে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আটক সাত শিক্ষার্থীর মধ্যে পাঁচজনের মোবাইল ফোনে ভর্তি পরীক্ষার প্রশ্নের উত্তর পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মাদ গণমাধ্যমকে বলেন, আটক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা বাতিল করে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ