1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: পার্বত্যমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে গ্রেফতার ৫৯ বিশ্বকাপ দলে ফিরতে নতুন চ্যালেঞ্জ নেইমারের তুরস্কে স্কুলে গোলাগুলি, শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ৯ স্পোর্টিংকে আটকে দিয়ে সেমিফাইনালে আর্সেনাল লাল কার্ডেই শেষ রিয়ালের স্বপ্ন, সেমিতে বায়ার্ন প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ কৃষকদের মাঝে যথাসময়ে সার-বীজ প্রদানে সরকার পদক্ষেপ নিয়েছে: কৃষি মন্ত্রী প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণ করবে সরকার: শিক্ষামন্ত্রী বায়ু, পানি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে: আব্দুল আউয়াল মিন্টু

শনিবার ফের চালু হচ্ছে ইউনাইটেড এয়ার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯৩ Time View

united airদুই দিন বন্ধ থাকার পর শনিবার থেকে আবার চালু হচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজের সব ফ্লাইট। একই সাথে ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীকে পুনরায় ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
 
শুক্রবার ছয় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেয় ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদ।
 
সোমবার ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীর পদত্যাগের পর এয়ারলাইন্সটিতে চরম অব্যবস্থাপনার সৃষ্টি হয়। এরপর মঙ্গলবার ও বুধবার ফ্লাইট শিডিউলে বিপর্যয় দেখা দেয়। একপর্যায়ে বৃহস্পতিবার থেকে ইউনাইটেডের সব ধরনের ফ্লাইট বন্ধ হয়ে যায়।
 
সূত্র জানায়, ইউনাইটেডের কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ৮৪ কোটি টাকা পাবে। এছাড়া জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও লিজ ভাড়া বাবদ ইউনাইটেড এয়ারওয়েজের আরো প্রায় ৫০ কোটি টাকা দেনা রয়েছে। অর্থ সংকটের কারণে জ্বালানি কিনতে না পারায় ফ্লাইট বন্ধ করে দিতে বাধ্য হয় এয়ারওয়েজটি। 
 
ফ্লাইট বন্ধের কারণে চারটি দেশে ইউনাইটেড এয়ারওয়েজের এক হাজারের বেশি যাত্রী আটকা পড়ে। এতে গত কয়েকদিন ধরে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ