1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংগীতশিল্পীদের নিয়ে মিউজিক্যাল নাটক ‘ডিজিটাল নবাব’ ধারণক্ষমতার পাঁচগুণ জনসংখ্যা, ডুবছে ঢাকা নতুন করে সাত জেলা ও এক মহানগর শাখায় আংশিক কমিটি ঘোষণা যুবদলের ইউরোপীয় ফুটবল লিগ পয়েন্ট টেবিল; কোন লিগে কারা এগিয়ে, চ্যাম্পিয়নরা কে কোথায়? লম্বা বিরতিতে যাচ্ছে ক্লাব ফুটবল: ফিফার নতুন সিদ্ধান্তের নেপথ্যে কী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা ঢাকায় জব ফেয়ার করবে জেলা প্রশাসন তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন

শুক্রবার নওয়াজের ‘বিদায় দিবস’: ইমরান খান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০২ Time View

পাকিস্তানের চলমান আন্দোলনের প্রধান নেতা তেহরিকে ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খান বলেছেন, আগামী শুক্রবার হবে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্য বিদায়ের দিন। ওই দিন রাজধানী ইসলামাবাদে জনসমুদ্র তৈরি করা হবে এবং শ্লোগান উঠবে ‘যাও নওয়াজ যাও’।

মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের রেড জোনে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া জনতার উদ্দেশে দেয়া বক্তৃতায় ইমরান খান এসব কথা বলেছেন।image_98611_0

গত নির্বাচনে কারচুপির অভিযোগে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ইমরান খান। এরই এক পর্যায়ে রাজধানী অভিমুখে গত ১৪ আগস্ট লং মার্চের ডাক দেন তিনি এবং তারপর থেকে ইসলামাবাদের রেড জোনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে পিটিআই। তার সঙ্গে যোগ দিয়েছেন তাহিরুল কাদরির নেতৃত্বাধীন পাকিস্তান আওয়ামী তেহরিক বা পিএটি। গত কয়েকদিন ঐক্যবদ্ধ এ আন্দোলন একটু স্তিমিত হলেও আবার জোরদার করেছেন ইমরান খান।

এদিকে, সেনা সমর্থন নিয়ে আন্দোলন করার কথা অস্বীকার করেছে পিএটি। গতকাল আদালতে দলের পক্ষে আইনজীবী আলী জাফার বলেন, কেউ যদি এমন কথা বলেন যে, পিএটি সেনাসমর্থন নিয়ে আন্দোলন করছে তাহলে তা হবে ‘রাজনৈতিক পাপ’। সূত্র: আইআরআইবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ