1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

নওগাঁর সীমান্তে ব্যবসায়ীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৩৫ Time View

নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া-কৃষ্ণসদা সীমান্তের ভাংগা-ছেড়া নদী থেকে ভাসমান অবস্থায় ইছাহাক আলী (১৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রামবাসীরা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় সংবাদ দিলে পুলিশ ২৩৭ নং পিলারের নিকট ভাংগা-ছেড়া নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করে।
image_98494_0
নিহত ইছাহাক উপজেলার কৃষ্ণসদা গ্রামের ইউসুফ আলীর ছেলে।

গ্রামবাসীরা জানান, গত রোববার রাতে সে বাড়ি থেকে হয়ে গেলে ভারতের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ নদীতে ভাসতে দেখা যায়।

গ্রামবাসীর ধারণা, ভারতীয়  বিএসএফ এছাহাকের মৃত্যু নিশ্চিত করে নদীতে ভাসিয়ে দিয়েছে।

এ বিষয়ে সাপাহার থানার ওসি নুর ইসলাম জানান, নিহত ইছাহাকের লাশ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই সীমান্ত এলাকায় ২৩৭ নম্বর পিলারের নিকট নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী। এরপর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে লাশ যেহেতু বাংলাদেশের অভ্যন্তরে সেজন্য ভারতীয় বিএসএফকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ