1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

জাতীয় পার্টির রংপুর জেলা, মহানগর ও কুড়িগ্রাম জেলা কমিটি বিলুপ্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৬৫ Time View

japa.logo.জাতীয় পার্টির রংপুর জেলা, মহানগর ও কুড়িগ্রাম জেলার বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলীয় কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে ওই তিন কমিটি ভেঙ্গে দিয়েছেন। এছাড়া মোফাজ্জল হোসেন মাষ্টারকে আহ্বায়ক, আবুল মাসুদ চৌধুরী নান্টুকে যুগ্ম-আহ্বায়ক ও সাবেক এমপি আসিফ শাহরিয়ারকে সদস্য সচিব করে রংপুর জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মো. মোস্তাফিজার রহমান (মোস্তফা)-কে আহ্বায়ক, এ্যাডভোকেট সালাউদ্দিন কাদেরী ও আব্দুর রউফ মানিককে যুগ্ম আহ্বায়ক ও এস.এম. ইয়াসিরকে সদস্য সচিব করে রংপুর মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। একেএম মোস্তাফিজুর রহমান এমপিকে আহ্বায়ক, মো. রেজাউল করিমকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটিসমূহ আগামী ১০ দিনের মধ্যে কমিটির অন্যান্য সদস্যদের নাম কেন্দ্রীয় দপ্তরে জমা দেবে এবং ৯০ দিনের  মধ্যে জেলার অন্তর্গত উপজেলাসমূহের সম্মেলন সম্পন্ন করে জেলা সম্মেলন করবে। সংবাদ বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ