1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহ আমানতে দুইদিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা জনগণের দুর্দশার কথা চিন্তা করে তেলের দাম বাড়ায়নি সরকার: সমাজকল্যাণমন্ত্রী রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইরাকের নতুন প্রেসিডেন্ট কুর্দি রাজনীতিক নিজার আমেদি ২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি : ভ্যান্স হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু চমকে দিলেন পরীমনি, ভক্ত লিখেছেন ‘বাংলার লেডি সুপারস্টার’ যোগ্যরাই পাবেন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড : পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাজধানীর প্রবেশ মুখের ১২টি পয়েন্টে সিসি ক্যামেরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭৯ Time View

cc camera1কোরবানির হাটে চাঁদাবাজি বন্ধে রাজধানীর প্রবেশ মুখের ১২টি পয়েন্টে সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালী ব্র্যাক ইন সেন্টারে বন্যা প্রতিরোধে পূর্ব প্রস্তুতি শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কোরবানির হাটে চাঁদাবাজি বন্ধে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোরবানির হাটে চাঁদাবাজি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হাট ও গরম্নর ট্রাকে চাঁদাবাজি বন্ধে রাজধানীর ১২টি পয়েন্টে সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। প্রয়োজনে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চাঁদাবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গাড়ির নম্বর পেস্নট ও ট্রাক তদারকি করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

বাংলাদেশ নিয়ে আল-কায়েদা প্রধানের দেয়া হুমকির প্রসঙ্গে তিনি বলেন, সত্য হোক বা নাই হোক, বিষয়ট তলিয়ে দেখা হচ্ছে।

এ সময় মগবাজারের তিন খুনের ঘটনার সুরাহা হয়ে গেছে দাবি করে মন্ত্রী বলেন, অপরাধী শনাক্ত হয়েছে। তাকে আইনের আওতায় আনা হবে। মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের বিষয়টিও দৃঢ়তার সঙ্গে খতিয়ে দেখছেন বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ