1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

ইবি’র গ্যারেজে হামলা, ৫টি বাস ভাঙচুর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১৪ Time View

কুষ্টিয়া শহরের কাস্টম মোড়ে অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের গাড়ি রাখার গ্যারেজে হামলা চালিয়ে পাঁচটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।image_97535_0

সোমবার রাত সাড়ে দশটার দিকে এঘটনা ঘটে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শাহীনুর রহমান জানান, রাতে একদল দুর্বৃত্ত এসে আকস্মিক হামলা চালায়। তারা গ্যারেজে রাখা পাঁচটি বাসে কাচ ভাঙচুর করে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, কারা এঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত নয়। এখানকার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা কাউকে চিনতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে ইবি ছাত্রলীগের দুই নেতা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়ায় তারা সমর্থকরা এ ভাঙচুরে ঘটনা ঘটাতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ