1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

জেলা পরিষদের বেদখল সম্পত্তি উদ্ধার করা হবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

| শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের দীর্ঘদিন ধরে বেদখলে থাকা জায়গা ও সম্পত্তি পর্যায়ক্রমে চিহ্নিত করে পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। তিনি বলেছেন, জেলা পরিষদের সম্পত্তি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়, এগুলো জনগণের সম্পদ। তাই সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে রাখার কোনো সুযোগ নেই। জেলা পরিষদের জায়গা ও সম্পত্তির তথ্য সংগ্রহ এবং সীমানা নির্ধারণের কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সীতাকুণ্ড উপজেলায় চট্টগ্রাম জেলা পরিষদের বাস্তবায়ন করা বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মুরাদপুর সরদার বাড়ির মসজিদ সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন, ছোটদারগার হাট কলেজ রোড থেকে রমজান আলী সড়কের মাঝখানে সংযোগ সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন এবং নাপিতছড়া সড়ক আরসিসিসহ গাইড ওয়াল দ্বারা উন্নয়নকাজের পরিদর্শন করেন।

শামীম বলেন, কোথায় কতটুকু জায়গা বেদখলে রয়েছে, কারা দখল করে রেখেছে এবং কীভাবে তা উদ্ধার করা যায়–এসব বিষয় যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারের পাশাপাশি ভবিষ্যতে জেলা পরিষদের কোনো জায়গা যাতে নতুন করে দখল না হয়, সেজন্য কার্যকর নজরদারি বাড়ানো হবে। উদ্ধার করা জায়গাগুলো জনস্বার্থে ব্যবহার করা হবে। এ কাজে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী আবুল কালাম ও ভূমির দায়িত্বে থাকা উচ্চমান সহকারী আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা। প্রেস বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ