1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজ ৪৮৪/৭ (ইনিংস ঘোষণা) : বাংলাদেশ ২৫/২

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০৯ Time View

wb3বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে ৪৮৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। রবিবার টেস্টের তৃতীয় দিনে এ ইনিংস ঘোষণা করা হয়।  এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সামসুর রহমান (৮) ও মমিনুল (৫) রান করে অপরাজিত রয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ঘোষণা করা ৪৮৪ রান তাড়া করতে নেমে দলের ১ রানের মাথায় তামিম ইকবাল সাজঘরে ফিরে যান ব্যক্তিগত ১ রান করে। ইমরুল কায়েছ ব্যক্তিগত (৯) রান করে আউট হন।

বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। আর এরই সুবাদে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেট হারিয়ে ৪৮৪ রান করেন। ইতোমধ্যে বেশ কয়েকবার বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে। মূলত এ জন্যই প্রথম ইনিংসের তৃতীয় দিনে গড়ায়।

টেস্টর দ্বিতীয় দিনশেষে ক্যারিবীয়দের সংগ্রহ ছিলো ৩ উইকেটে ৪০৭ রান। তৃতীয় দিনে ব্যাট করতে নেমে দ্রুতই উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত  ৭ উইকেট হারিয়ে ৪৮৪ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে ডাবল সেঞ্চুরি করেন ব্রেথওয়েটের (২১২)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ