1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

রাজধানীর মিরপুরে মোটর মেকানিককে ছুরিকাঘাতে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৩৪ Time View

chakuরাজধানীর মিরপুরে এক মোটর মেকানিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম ইয়াসিন (১৮)। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রবিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, নিহত ইয়াসিন মিরপুরের শেওড়াপাড়ায় একটি গ্যারেজে মোটর মেকানিক হিসেবে কাজ করতেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্যারেজ থেকে বেরিয়ে পীরেরবাগের বাসায় যাচ্ছিলেন। এসময় শেওড়াপাড়া এলাকায় সমবয়সী কয়েক তরুণের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে অজ্ঞাত ওই তরুণেরা ইয়াসিনের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত পৌনে ৯টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার বাবার নাম শাহ আলম। দুই ভাই ও এক বোনের মধ্যে ইয়াসিন সবার বড় । নিহতের গ্রামের বাড়ি নোয়াখালীতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ