1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

প্রিমিয়ার লিগ ক্রিকেট: গাজী ট্যাঙ্কের হয়ে খেলবেন সাকিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪
  • ১৪৯ Time View

sakib887প্রিমিয়ার লিগ ক্রিকেটে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রিমিয়ার লিগ ক্রিকেট সামনে রেখে বুধবার থেকে শুরু হয়েছে ক্রিকেটাদের দলবদলের দ্বিতীয় পর্ব।

প্রথম পর্বে অংশ নিয়েছেন কেবল পুলভুক্ত ক্রিকেটাররা। তবে নিষেধাজ্ঞা থাকায় ওই সময় দলবদল করতে পারেননি সাকিব।

বৃহস্পতিবার দপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, সাকিব আজই দলবদল করতে পারবেন স্বাভাবিক নিয়মে। যে সব দল এখনও পুলের কোটা পূরণ করেনি তারা তাকে দলে টানতে পারবে। এক্ষেত্রে সাকিব তার পছন্দসই দলে খেলার সুযোগ পাবে।

এদিকে, গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স হয়ে খেলার বিষয়টি সাকিব নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় আমি দলবদল প্রক্রিয়ায় অংশ নেব। গাজী ট্যাঙ্কের হয়ে ক্রিকেট খেলব।

গাজী ট্যাঙ্কের কর্ণধার লুৎফর রহমান বাদল বলেছেন, সাকিব আমার দলের হয়েই খেলবে। কিছুক্ষণের মধ্যেই সাকিবের দলবদল প্রক্রিয়া সম্পন্ন করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ