1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নেতৃত্ব শূন্যতায় ধুঁকছে ইসলামী ব্যাংক বিএনপি সরকার সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে গেছে: এইচআরডব্লিউ বিএনপি নেতার চাঁদা দাবিতে দুই সড়কের কাজ বন্ধ, তদন্ত কমিটি গঠন খালেদকে ‘পেশাদারিত্বের মানে বুঝাচ্ছে’ কাউন্টি ক্রিকেট জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ জাতিসংঘের ওপর থেকে আস্থা হারিয়ে গেছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী রায় নিয়ে মন্তব্যের অভিযোগ: ট্রাইব্যুনালে হাজির আইনজীবী ২৪ ঘণ্টায় দেশে ২৫৭৬ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতের প্রতি আহ্বান গভর্নরের

সিরিয়ায় মার্কিন পণবন্দি উদ্ধার অভিযান ব্যর্থ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪
  • ১১৪ Time View

সিরিয়ায় সম্প্রতি আইএসআইএলের হাতে আটক সাংবাদিক জেমস ফোলিসহ কয়েকজন মার্কিন পণবন্দি উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়েছে।image_95222_0

পণবন্দি উদ্ধারের জন্য বিমান ও স্থল অভিযান চালানো হয়েছিল। ফোলিকে হত্যার ভিডিও প্রকাশের পর পণবন্দি উদ্ধারে শোচনীয় ব্যর্থতার কথা স্বীকার করেন পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন ক্রিবি।

২০১২ সালের নভেম্বরে বন্দুকধারীরা সিরিয়া থেকে জেমস ফোলিকে অপহরণ করে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হত্যার পৈশাচিক ভিডিও প্রকাশ করে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল।

রিয়ার অ্যাডমিরাল জন ক্রিবি বলেন, পণবন্দি উদ্ধারের লক্ষ্যে আইএসআইএলের বিরুদ্ধে বিমান ও স্থল অভিযান চালানো হয়েছিল। কিন্তু নির্দিষ্ট স্থানে পণবন্দিরা ছিল না বলে উদ্ধার অভিযান ব্যর্থ হয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সন্ত্রাস বিরোধী শীর্ষ সহযোগী লিসা মোনাকো জানান, ওবামা এ অভিযানের অনুমোদন দিয়েছিলেন।’

অভিযান চালানোর জন্য চলতি গ্রীষ্মের গোড়ার দিকে মার্কিন বিশেষ বাহিনীর কয়েক ডজন সেনাকে বিমান থেকে সিরিয়ায় নামিয়ে দেয়া হয়।

মার্কিন সেনাদের সঙ্গে আইএসআইএল বাহিনীর প্রচণ্ড লড়াই হলেও এতে কোনো সেনা হতাহত হয়নি। অবশ্য আইএসআইএলের হাতে আটক পণবন্দির সংখ্যা এ খবরে উল্লেখ করা হয়নি।–ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ