1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর বিএমডিএ’র চলমান কাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব : বাণিজ্যমন্ত্রী জেলা পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই: অধ্যাপক মামুন মাহমুদ চমক ছাড়াই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই: ইরানের স্পিকার

ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪
  • ৯৪ Time View

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১৩ নম্বর ওয়ার্ড থেকে আবারও নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে। গাইনি ওয়ার্ডে রোগির সেবা-যত্নে চুক্তিভিত্তিক কাজ করেন, এমন নারীদের সঙ্গে চোর চক্রের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করছেন কেউ কেউ।     image_95207_0

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, বৃহস্পতিবার সকাল আটটার দিকে ২১৩ নম্বর ওয়ার্ডের ছয় নম্বর বেডের রোগী রুনা আক্তার (২২) ঘুম থেকে উঠে দেখেন- তার দুইটি নবজাতক ছেলে সন্তানের মধ্যে একটি নেই। পরে তার চিৎকার চেচাঁমেচিতে হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্যরা দৌড়ে আসে।

আনসার কমান্ডার আব্দুল খালেক জানান, গত ১৯ আগস্ট ভোরে দুটি জমজ ছেলে সন্তান জন্ম দেন রুনা আক্তার। এর পর থেকে ওই ওয়ার্ডে তার বিছানার পাশে এক মহিলা তার সেবা-যত্ন করছিল। হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্য রোগী  ও দর্শনাথীদের ধারনা ছিল ওই মহিলা ছিল রুনা আক্তারের আত্মীয়। কিন্তু বৃহস্পতিবার সকালে সন্তান চুরির পর থেকে ওই মহিলার খোঁজ নেই।

বৃহস্পতিবার সকাল ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রুনা আক্তারের হারানো সন্তানের কোন সন্ধান দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছে বলেও জানান আনসার কমান্ডার।

সরজমিনে দেখা গেছে, গাইনি ওয়ার্ডে এক ঝাঁক নারী রোগির স্বজনদের সঙ্গে চুক্তির মাধ্যমে রোগীর দেখভাল করে। ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের একাধিক অভিভাবক এই প্রতিবেদককে বলেন, আগেও ঢাকা মেডিকেলে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। ওই সব মহিলাদের কেউ এই চোর চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে।

সব গাইনি ওয়ার্ডের গেইটে গেইটে আনসার সদস্য এবং সব গলিতে সিসি ক্যামেরা থাকারও পরও কীভাবে চুরির ঘটনা ঘটে- এই প্রশ্ন রোগির স্বজনদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ