1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ

যে ভুল ভুলে যেতে চান সুয়ারেজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০১৪
  • ১১৬ Time View

বার্সেলোনা সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করে উত্তেজনা অনুভব করছেন উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। শুক্রবার অনুশীলন শেষে তিনি জানালেন তার সেই অনুভূতির কথা। সেই সঙ্গে জানালেন তার জন্য ভুল ভুলে যাবার সময় এটাই। তাই ভুল পেছনে ফেলে ভবিষ্যৎ পরিকল্পনার দিকে জোর দিচ্ছেন এই তারকা স্ট্রাইকার।445169_heroa-e1408166893154

বৃহস্পতিবার খেলা বিষয়ক আদালত (সিএএস) জানায় যে সুয়ারেজের চার মাসের নিষেদ্ধাজ্ঞা তাকে অনুশীলন থেকে দূরে রাখবে না। বিশ্বকাপে ইতালির চিল্লিয়েনিকে কামড় দিয়ে এই নিষেদ্ধাজ্ঞার সম্মুখীন হন তিনি। তবে সিএসএ এর দেয়া রায় অনুসারে তিনি অনুশীলন করার পাশাপাশি সোমবারের প্রীতি ম্যাচেও খেলতে পারবেন। তাই বার্সার হয়ে ক্লাব লিওনের বিপক্ষে মাঠেও নামবেন তিনি।

তবে প্রতিযোগিতামূলক কোন খেলায় অক্টোবরে তার নিষেদ্ধাজ্ঞার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত খেলতে পারবেন না উরুগুয়ান তারকা। তবু অনুশীলনে ফিরতে পেরেই বেজায় খুশি তিনি। আর এটাকেই ভুল বিস্মৃত হওয়ার উপলক্ষ হিসেবে ধরে নিচ্ছেন তিনি।

এ বিষয়ে লুইস সুয়ারেজ বলেন, ‘আমি অনুশীলনে ফিরে খুবই খুশি। আর  সতীর্থদের সাথে খেলে আনন্দিত। এটা এমন একটা সময় ছিল যা আমাকে অস্বঃস্তিতে রাখত। আমি এমন একটা ভুলের জন্য ক্ষমাও চেয়েছি। আর এখন এটা ভুলে যাওয়াই উচিত।’

‘আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত। আর সেই ভবিষ্যৎটা বার্সার সঙ্গেই। যেখানে খেলার স্বপ্ন দেখেছিলাম আমি। আমি ক্লাবের প্রতি কৃতজ্ঞ। শেষ কয়েক সপ্তাহ যাবত তারা আমার জন্য লড়েছে। আমাকে তারা খুব ভালভাবে গ্রহণ করেছে। সেটার জন্য তাদের অভিবাদন জানাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ