1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

জাতীয় দলে ফিরতে চান পিটারসেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
  • ১০৮ Time View

অ্যাসেজ থেকেই ইংল্যান্ড দলের খারাপ ফর্ম অব্যাহত৷ ভারত-ইংল্যান্ডের চলতি সিরিজের প্রথম টেস্টে ড্র করার পর দ্বিতীয় টেস্টে অ্যালেস্টার কুকের দলকে ভারতের কাছে ৯৫ রানে হারতে হয়েছে৷

ইংল্যান্ড দলের এই খারাপ সময় ফের জাতীয় দলে প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করলেন সাবেক  ইংল্যান্ড তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন৷image_91606_0

পিটারসেন বলেন, “আমি আবারো ইংল্যান্ডের হয়ে খেলতে চাই৷ তবে, তার আগে দলের বেশ কিছু পরিবর্তন চাই ৷ আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে৷ আমরা অ্যাসেজেও আবার জিততে পারি৷ ইংল্যান্ড ট্রফি জিততে পারলেই শেষ এক বছরের খারাপ পারফরম্যান্স ভুলে সামনে তাকানো সম্ভব৷”

অ্যাসেজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হওয়ার পরেই কেভিন পিটারসেনকে দল থেকে ছেঁটে ফেলেন ইসিবির নির্বাচকরা৷ অভিমানে ফের ইংল্যান্ডের জার্সিতে আর মাঠে না-নামার সিদ্ধান্ত নেন পিটারসেন৷

কেপি জানিয়েছেন, “আমি ইংল্যান্ড দলের হয়ে সবসময় নিজের শতভাগ উজাড় করে দিয়েছি৷ আমি দলে ফিরলে ড্রেসিংরুমের আবহাওয়াও কিছুটা হলেও বদলাতে পারব৷”

জাতীয় দলে ফিরে আসার পাশাপাশি ইংল্যান্ড দলের তরুণ ক্রিকেটারদের পাশেও দাঁড়াতে চাইছেন ৩৪ বছর বয়সী পিটারসেন৷ ইংল্যান্ডের ব্যাটসম্যান ইয়ান বেল ও জো রুট এই মুহূর্তে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন৷ পিটারসেন চাইছেন দলে ফিরে তাদেরকে মেন্টর করতে৷ অতীতেও রুট-বেলদের সঙ্গে খেলেছেন কেপি৷ আগামী দিনেও সেই কাজই করতে চাইছেন তিনি৷   -ডেইলি মেইল

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ