1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

সাতক্ষীরায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
  • ১০৪ Time View

সাতক্ষীরায় চাউল বহনকারী কাভার্ড ভ্যান থেকে আমদানি নিষিদ্ধ এক হাজার বোতল ফেনসিডিলসহ বরগুনার দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
image_91541_0
মঙ্গলবার রাত একটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সড়কের আলিপুর চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- বরগুনা জেলার লতাবাড়িয়ার সাহেব আলীর ছেলে বাদশা মৃধা (৩০) ও একই জেলার বেতগির সুলতান আকন্দের ছেলে রাজু হোসেন (১৮)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা ও উপ-পরিদর্শক (এসআই) আবু জার জানান, সীমান্ত এলাকা থেকে একটি বড়ধরনের ফেন্সিডিলের চালান ঢাকায় যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-ভোমরা স্থল বন্দর সড়কের আলীপুর নামক স্থানে চাউল বহনকারী একটি কাভার্ড ভ্যান (চট্রগ্রাম মেট্র -ট ১১-৪৪৭২) তল্লাশি চালানো হয়।

পরে সেখান থেকে এক হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ