1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
আবু হেনা ও ঈদতাজুলের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পটুয়াখালীতে ইমামের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা, বাদী গ্রেপ্তার ‘ব্রোঞ্জ হারানোর চেয়ে দলের এমন অবস্থা দেখে বেশি খারাপ লাগছে’ জ্বালানির দাম বাড়ানো ঠিক আছে, তবে মানুষের ‌কষ্ট হবে: জাহেদ উর রহমান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত শীতলপাটি থেকে স্যান্ডেল, ঐতিহ্যকে নতুন করে বুনছেন রাবির ৪ শিক্ষার্থী ঢাকা-সিলেট রুটের ট্রেনের যাত্রীদের জন্য সুখবর ‘শেষ একটি ম্যাচ… সারাজীবনের এক জার্সি’ সরফভাটায় ফুটবল টুর্নামেন্টে পূর্ব সরফভাটা একাদশ চ্যাম্পিয়ন গ্রিনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি স্থাপন করছে যুক্তরাষ্ট্র

ফিলিপাইনে শক্তিশালী টাইফুনের আঘাত, নিহত ১০

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০১৪
  • ১৫৩ Time View

ফিলিপাইনে শক্তিশালী টাইফুনের আঘাতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। হতাহতের ঘটনা এড়াতে সাড়ে তিন লাখের বেশি লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। বাতিল করা হয়েছে দুইশটিরও বেশি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমানের ফ্লাইট।image_90728_0

বুধবার দেশটির রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলসহ লুজন দ্বীপের ওপর দিয়ে বয়ে যাওয়া টাইফুন ‘রামাসুন’ চলতি বছরের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড়। রামাসুন এখন পশ্চিম দিকে সরে গিয়ে দক্ষিণ চীন সাগরের দিকে এগিয়ে যাচ্ছে।

টাইফুনের আঘাতে বিভিন্ন স্থানে গাছপালাসহ বিদ্যুতের খুটি উপড়ে পড়ায় লুজন দ্বীপের বেশিরভাগ রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে ম্যানিলার স্টক মার্কেটসহ বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান।

লুজন দ্বীপের ৮৫ শতাংশ এলাকায় দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়। কর্তৃপক্ষ দ্বীপের চারটি প্রদেশকে দুর্যোগপূর্ণ বলে ঘোষণা করেছে। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ