1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ভারতে স্মার্টফোনের বিজ্ঞাপনে ১০০ কোটি রুপি খরচ করবে গুগল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০১৪
  • ১৫৪ Time View

ভারতে স্মার্টফোনের বাজার ধরতে বিজ্ঞাপনের পিছনে ১০০ কোটি রুপি খরচ করবে গুগল৷ কোনো প্রযুক্তি সংস্থার পক্ষে তাদের পণ্যের বিপণনে এত বিপুল পরিমাণ অর্থ খরচ করা একেবারেই নজিরবিহীন৷image_90720_0

দীপাবলির সময় গুগল তার সস্তার স্মার্টফোন ভারতের বাজারে আনবে৷ সেই সময় সংস্থার অ্যান্ড্রয়েড, ক্রোম ও অ্যাপসের দায়িত্বে থাকা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভারত সফর করতে পারেন৷ সাড়ে চার ইঞ্চির স্ক্রিন, ডুয়াল সিমের জায়গা, এফএম রেডিও ও এক্সপ্যান্ডেবল মেমরি-সহ হ্যান্ডসেট তৈরির ব্যাপারে মাইক্রোম্যাক্সের সঙ্গে গুগল কাজ করছে৷ অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোনের জন্য গুগল হাত মিলিয়েছে ইনটেক্স ও সেলকনের মতো হার্ডওয়্যার সংস্থার সঙ্গে৷

সারা বিশ্বে ৫০০ কোটি ডলারের স্মার্টফোনের বাজার ধরতে গুগলের বাজি এখন অ্যান্ড্রয়েড ওয়ান৷ ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশেনের রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালের প্রথম তিন মাসে বিক্রেতারা ১.৭৬ কোটি স্মার্টফোন বিক্রি করেছেন৷ ভারতেই স্মার্টফোনের বাজার সবচেয়ে দ্রুত, ১৮৬ শতাংশ হারে বেড়েছে৷

ভারতে মাইক্রোম্যাক্স, কারবন ও স্পাইসের মতো সংস্থা অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন তৈরি ও বিক্রি করবে৷ এই সব সংস্থাকে হার্ডওয়্যার দেবে গুগল৷ মোবাইল ফোন কোম্পানিগুলি সফটওয়্যার ও প্রয়োজনীয় আপডেট করে ফোন বিক্রি করবে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ