1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী

জার্মান সাফল্যের মূলে টিম ওয়ার্ক: লাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪
  • ১৯৬ Time View

রোববার রিও ডি জেনেরোতে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে চতুর্থবার বিশ্বকাপ শিরোপা জয় করায় নিজ দলের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন জার্মান অধিনায়ক ফিলিপ লাম।image_90567_0

প্রতিপক্ষের গনজালো হিগুয়েইন, মেসি এবং রদ্রিগো প্যালাসিও চমৎকার কয়েকটি সুযোগ পেয়েও এগিয়ে যেতে ব্যর্থ হওয়ায় অতিরিক্ত সময়ে বদলি হিসেবে নামা মারিও গোটশে একমাত্র সুযোগ পেয়ে কাজে লাগিয়ে জার্মানির জয় নিশ্চিত করেন।

বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার বলেন, “আমাদের অর্জন অবিশ্বাস্য। আমাদের দলে একক কোনো সেরা খেলোয়াড় আছে কি-না সেটা কোনো বিষয় নয়, আপনার কেবলমাত্র দলগতভাবে ভালো করা দরকার।”

লাম আরো বলেন, “পুরো টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই আমাদের উন্নতি হয়েছে এবং কোনো কোনো সময় আমাদের মতো করে সবকিছু না হলেও আমরা ভেঙে পড়িনি। আমরা কেবলমাত্র আমাদের পথে আকড়ে থাকতে চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আমরাই দাঁড়িয়ে আছি।”

বিশ্বকাপের জয়ের পর নিজেদের অনুভূতি জানাতে গিয়ে জার্মান দলনায়ক বলেন, “এটা অবিশ্বাস্য একটা অনুভূতি। দল সব সময়ই স্থির ও ধৈর্যশীল থেকেছে। আমরা জানতাম শেষ পর্যন্ত ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে।”   -ওয়েবসাইট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ