1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রেফারিও মানুষ, তারও ভুল হতে পারে : এমবাপ্পে রোহিঙ্গাদের জন্য নিয়ন্ত্রিত ব্যাংকিং সুবিধার প্রস্তাব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া গুজব ঠেকাতে চট্টগ্রাম জেলা পুলিশের সাইবার টিমকে বিশেষ নির্দেশনা ‘ভাত চুরির’ অপবাদে ছাত্রকে পিটিয়ে হত্যা: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক ভারতকে কাঁপিয়ে দিয়ে ২ রানে হার জাপানের ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়? স্ত্রীকে না জানিয়ে প্রেমিকার সঙ্গে বিদেশ ভ্রমণের পরিকল্পনা, পাসপোর্টেই সব ফাঁস আবারও ঝড় তুলে ভারতীয় ওপেনার শেফালির বিশ্ব রেকর্ড জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

তালেবান হামলায় জ্বলল ন্যাটোর ২০০টি তেলের ট্যাঙ্কার

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০১৪
  • ১২৩ Time View

কাবুলে ঢোকার মুখে ন্যাটোর তেলবাহী ট্যাঙ্কারের উপরে আক্রমণ চালাল তালেবানরা। শনিবারের এই আক্রমণে ২০০টি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আফগান প্রশাসন সূত্রে খবর, তেলবাহী ট্যাঙ্কারগুলি আফগানিস্তানে মোতায়েন ন্যাটো ও মার্কিন সেনার জন্য তেল নিয়ে যাচ্ছিল। কাবুলে ঢোকার আগে image_89302_0একটি পার্কিং প্লেসে ট্যাঙ্করগুলি অপেক্ষা করছিল। কী ভাবে ট্যাঙ্কারগুলির উপরে আক্রমণ করা হয় তা এখন পরিষ্কার নয়। কাবুল পুলিশের প্রধান গুল আফগান হাসিমি জানান, আক্রমণে ম্যাগনেটিক বোমা ব্যবহার করা হয়েছে। কিন্তু অন্য সূত্রে খবর, রকেট লঞ্চারের মাধ্যমে আক্রমণ চালানো হয়েছে।

আফগানিস্তানে ন্যাটো সেনার রসদবাহী কনভয়ের উপরে এর আগে একাধিক বার আক্রমণ হয়েছে। তবে সে ক্ষেত্রে পাকিস্তান থেকে আফগানিস্তান যাওয়ার পথে (খাইবার পাস) আক্রমণ হতো। এবার আক্রমণ হয়েছে কাবুলের দোরগোড়ায়। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাব মুজাহিদ এই ঘটনার দায় স্বীকার করেছেন। শুক্রবার বাগরাম বিমানবন্দর লক্ষ করে রকেট আক্রমণ চালানো হয়। বুধবার কাবুলের কাছে আত্মঘাতী হামলায় আট জন সেনা অফিসারের মৃত্যু হয়। সব ঠিকঠাক চললে ডিসেম্বরে মার্কিন সেনার আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা। তার আগে পর পর ঘটে যাওয়া এই ধরনের ঘটনা আফগানিস্তানের নিরাপত্তাকে আবার প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল।– সংবাদ সংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ