1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
৪১ বছর বয়সে পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকান তারকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মার্ক উডের আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার করার সিদ্ধান্তে ভারতের সম্মতি ইমরান খানের তিন বোনের আটকাদেশ বাতিল চেয়ে লাহোর হাইকোর্টে আবেদন উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলে দক্ষিণ কোরিয়ার আহ্বান এবার পাকিস্তানের কাছে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ যুদ্ধ থেকে বাঁচতে গৃহহীন হাজারো ইয়েমেনি, আশ্রয় জিবুতির শরণার্থী শিবিরে দেশের বাজারে বাড়ানো হয়েছে সোনার দাম তিন গণমাধ্যম মামলা করায় আরো খেপেছেন ট্রাম্প রেফারিও মানুষ, তারও ভুল হতে পারে : এমবাপ্পে

রেফারিও মানুষ, তারও ভুল হতে পারে : এমবাপ্পে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

মৌসুমের প্রথম ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হারে প্রশ্ন উঠেছে রেফারিং নিয়ে।

রেফারি মিগুয়েল আনহেল ওর্টিজ আরিয়াসের সমালোচনা মুখর রিয়ালের কোচ জোসে মরিনহোসহ খেলোয়াড়রা।
তবে ভিন্নমত পোষণ করেছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের মতে, রেফারির ভুলগুলো মানবিক। তারও ভুল হতে পারে বলে জানান তিনি।

স্প্যানিশ পত্রিকা ‘এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানান রিয়ালের তারকা।
মাদ্রিদ ডার্বির রেফারিং নিয়ে এমবাপ্পে বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে কখনোই রেফারিকে নিয়ে খুব একটা কথা বলি না। আর নতুন করে শুরুও করব না। আমার নিজস্ব কিছু ভাবনা আছে ঠিকই, কিন্তু সেগুলো নিজের কাছেই রাখি… রেফারিও মানুষ, তারও ভুল হতে পারে এবং কিছু ভুল হয়েছেও।

তবে সেসব নিয়ে বিস্তারিত আলোচনায় যেতে চাই না আমি।’
জিততে না পারাটা কষ্টের বলেও জানান এমবাপ্পে। ২৭ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, ‘হ্যাঁ, (হারটা) এক ধাপ পিছিয়ে যাওয়া। পরিস্থিতিটা বেশ কঠিন। আমরা জিততে চেয়েছিলাম এবং জানতাম ম্যাচটা কেমন হতে যাচ্ছে।

তবে দল সর্বস্ব উজাড় করে দিয়েছে। এখন আমাদের সামনে তাকাতে হবে, কারণ মৌসুমের অনেকটা পথ এখনও বাকি এবং আমাদের সঠিক পথে এগিয়ে যেতে হবে।’
মেত্রপলিতানোয় ২-১ গোলে হারার ম্যাচে রিয়ালের ডিন হুইসেন লাল কার্ড দেখেছেন। আতলেতিকোরও দুজন খেলোয়াড়ের লাল কার্ড পাওয়া উচিত ছিল বলে দাবি কোচ মরিনহোর। তাই তো সংবাদ সম্মেলনে ওই দুটি ঘটনার ছবি প্রিন্ট করে আনেন তিনি। ছবি দুটি দেখিয়ে বলেন, ‘আমরা সংবাদ সম্মেলন বাদই দিতে পারি। কারণ ম্যাচের গল্প এখানেই আছে। দুটি পরিষ্কার লাল কার্ড।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ